ইধিকা, জ্যোতির্ময়ী পর এবার বাংলাদেশি ছবির নায়িকা সৃজা! কার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী?

 টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত। দেবের নায়িকা তিনি। তাছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনাতেও কাজ করেছেন সৃজা। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি দিচ্ছেন ঢাকায়! বাংলাদেশী ছবিতে এবার নজরকাড়তে দেখা যাবে নায়িকাকে।

Updated on: May 19, 2026, 15:25:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত। দেবের নায়িকা তিনি। তাছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনাতেও কাজ করেছেন সৃজা। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি দিচ্ছেন ঢাকায়! বাংলাদেশী ছবিতে এবার নজরকাড়তে দেখা যাবে নায়িকাকে।

বাংলাদেশী ছবির নায়িকা সৃজা!
বাংলাদেশী ছবির নায়িকা সৃজা!

আরও পড়ুন: 'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা

দুই বাংলার অনেক শিল্পী এপার বাংলা ও ওপার বাংলা মিলিয়ে কাজ করেন। টলিপাড়ার ইধিকা পাল বর্তমানে বাংলাদেশেও বেশ পরিচিত মুখ। শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় দারুণ প্রশংসা পেয়েছিল ওপার বাংলার দর্শকদের কাছ থেকে। তাছাড়াও এই তালিকায় আছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন হলেন সৃজা দত্ত। এবার তাঁকে দেখা যেতে চলেছে ওপার বাংলার ওয়েব ফিল্মে।

বাংলাদেশের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনামের পরিচালনায় কাজ করতে চলেছেন সৃজা। ওয়েব ফিল্মটির নাম 'তাজমহল'। এই গল্পে ফয়জুল ইয়ামিনের সঙ্গে দেখা যাবে টলিপাড়ার সৃজাকে। দুই বাংলার মেলবন্ধনে আসছে এই। দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে এই ছবি। গল্পেও এপার বাংলা-ওপার বাংলা আর মাঝের কাঁটাতারের ব্যবধানের ছবি তুলে ধরা হবে। আগামী ইদেই বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সৃজার 'তাজমহল'।

আরও পড়ুন: 'নিজেদের মানুষের কাছে…', কানের রেড কার্পেটে আলিয়াকে দেখে ট্রোল করা নিয়ে ক্ষোভ প্রকাশ আমিশার!

সৃজা নিজেই এই খবরটি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার ভাগ করে তাঁর অনুরাগীদের জানিয়েছেন। পোস্টারে বিয়ের সাজে লালা বেনারসি আর গা ভর্তি গয়নায় দেখা মিলেছে নায়িকার, ঠোঁটে লেগে হাসি। অন্যদিকে, ফয়জুল ইয়ামিনকে বিয়ের শেরওয়ানিতে দেখা গিয়েছে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কাঁটাতারের বেড়াজাল কি পারবে ভালবাসাকে আটকে রাখতে? এই ঈদে আসছে এক অন্যরকম প্রেমের গল্প, A Bongo Original— 'তাজমহল’।'

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ওরে বাবা, সৃজাকে এখন বাংলাদেশের ছবিতে দেখা যাবে? তোমাকে অনেক শুভেচ্ছা।’ সৃজার ওপার বাংলার এক ভক্ত লেখেন, ‘স্বাগতম সৃজা। অপেক্ষায় আমাদের দেশে । শুভ কামনা।’ তাছাড়াও অনেকেই নায়িকাকে শুভকামনা জানিয়েছেন।

কাজের সূত্রে 'বাঘা যতীন'-এ দেবের বিপরীতে দেখা মিলেছিল সৃজার। তারপর নায়িকাকে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা গিয়েছিল। সেখানে সৃজা ছাড়াও ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক। তাছাড়াও হইচইতে সুরঙ্গনা বন্দোপাধ্যায়ের সঙ্গে ‘নিশির ডাক’ সিরিজে দেখা গিয়েছিল। আর এবার নায়িকা পা দিলেন ঢালিউডে।