...
...
Next Story

'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

কল্যান বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দিতে গিয়ে উত্তেজিত হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়ে যায় তোলপাড়। রচনার আরবানা নিয়ে যে মন্তব্য, তা টেনে অভিনেত্রীকে নিয়ে চলতে থাকে একের পর এক পোস্ট। ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয় নিয়ে সরব হন।

Published on: Jul 8, 2026, 22:02:51 IST
Advertisement

কল্যান বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দিতে গিয়ে উত্তেজিত হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়ে যায় তোলপাড়। রচনার আরবানা নিয়ে যে মন্তব্য, তা টেনে অভিনেত্রীকে নিয়ে চলতে থাকে একের পর এক পোস্ট। ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয় নিয়ে সরব হন।

রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা
রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

রচনা বন্দ্যোপাধ্যায়ের আরবানা প্রসঙ্গে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন, ‘স্ক্রিপ্ট ছাড়া যারা নিজেদের কথা গুছিয়ে বলতে পারেন না, তাঁদের ক্যামেরার সামনে না আসাই ভালো। এতে শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নষ্ট হয় তা কিন্তু নয়, পুরো চলচ্চিত্র শিল্প অকারণে ছোট হয়ে যায়। জনসমক্ষে যা বলা হয়, তার দায় নিতে হয় নিজেকেই।’

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

কিন্তু এবার আরবানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা সুর নরম করলেন শ্রীলেখা মিত্র। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ও তাড়াহুড়োয় কারোর উপর রাগ করে কথাটা বলে ফেলেছে। এটা বলতে চায়নি। ও হয়তো বলতে চেয়েছে যে দীর্ঘদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে তবেই ও ফ্ল্যাট কিনতে পেরেছে। কিন্তু এখন একটা কথা এদিক থেকে ওদিক হলেই অন্য মানে হয়ে যায়।’

আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা

শ্রীলেখার পাশাপাশি রচনার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চনা মৈত্র। দুই অভিনেত্রীই স্পষ্ট করেছেন নিজের জায়গা। রচনা বন্দ্যোপাধ্যায় একজন বিরাট মাপের অভিনেত্রী, তাঁর একটি মন্তব্য ঘিরে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় করা হয়েছে সেটা একেবারেই উচিত নয় বলে মনে করেছেন দুই অভিনেত্রীই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks