Sreelekha Mitra: ‘ভগবান যদি বলে তোমরা ভুল, অন্ধভক্তরা বলবে আপনি মুসলিম’! পাকিস্তান থেকে স্পনসর করা হচ্ছে শ্রীলেখাকে?
কলকাতায় পড়ুয়া বিক্ষোভে শ্রীলেখা মিত্র, ঋদ্ধি-সুরঙ্গনাদের দেখা গিয়েছিল। শ্রীলেখা শনিবার জানালেন, তাঁকে মৃত্যুহুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পাকিস্তান থেকে নাকি তাঁকে ফান্ডিং করা হচ্ছে।
শুক্রবার কলকাতায় পড়ুয়াদের বিক্ষোভে ভাগ নিয়েছিলেন শ্রীলেখা মিত্র। শনিবার সকালে ভিডিয়ো করে অভিনেত্রী জানালেন যে, সেই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ‘অন্ধভক্তরা’ অভিযোগ তুলছে, তাঁকে পাকিস্তান থেকে স্পনসর করা হচ্ছে। এখানেই শেষ নয়, শ্রীলেখা আরও জানিয়েছেন মৃত্যু হুমকিও পাচ্ছেন তিনি।

একটি ভিডিয়ো পোস্ট করেন শ্রীলেখা, যেখানে তাঁকে হাসতে হাসতেই বলতে শোনা যায়, ‘আমি খুব একটা কমেন্ট সেকশন দেখি না। তবে একজন আমাকে পাঠাল, তারপর আমিও দেখলাম। কাল একটা বাইট দিয়েছিলাম, লোকজন লিখছে, যেহেতু আমার হাতে এখন কাজ নেই, তাই এই প্রোটেস্টে যাওার জন্য ফরেন ফান্ডিং আমাকে স্পনসর করে, এসব প্রোটেস্ট অ্য়াটেন্ড করতে।’
শ্রীলেখা আরও বলেন, ‘এতদিন ককরোচ জনতা পার্টিকে চিন আর পাকিস্তান থেকে ফান্ডিং পাচ্ছিল। এখন বলতে শুরু করেছে ব্যক্তিগতভাবে এসবে যাওয়ার জন্য আমি বিদেশ থেকে টাকা পাই। উফফফ টু মাচ! এত ইনোভেটিভ। এতটা ইনোভেটিভ তো ককরোচ জনতা পার্টির স্লোগান বা পোস্টারও নয়। তার চেয়েও বেশি ইনোভেটিভ অন্ধভক্তরা।’
এরপর বিজেপি সমর্থকদের ব্যাঙ্গ করে অভিনেত্রী বলেন, ‘মানে ভগবান যদি এসে বলে না এটা তোমরা ভুল করছ, অন্ধভক্তরা ভগবানকে বলবে, না আপনি চুপ করুন আপনি নিশ্চয়ই মুসলিম। বা আপনাকে পাকিস্তান থেকে ফান্ডিং করা হচ্ছে। হ্যাটস অফ। চুমু।’
এই পোস্টের ক্যাপশনে শ্রীলেখা লেখেন, ‘অন্ধভক্তরা প্রোপোগন্ডায় না চলে, ফ্যাক্টস নিয়ে কথা বলো। ওদের নতুন জিনিস, শ্রীলেখা মিত্রকে পাকিস্তান বা চিন থেকে ফান্ডিং করা হচ্ছে। ভক্তরা, একটু বুদ্ধি বাড়াও। ব্রেইনওয়াশড ডুডস!’
একটি পৃথক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন যে, মৃত্যুহুমকি দেওয়া শুরু হয়েছে তাঁকে। লেখেন, ‘ইনস্টাগ্রামে এই মাত্র মৃত্যু হুমকি আসল। ব্লক করলাম, তাতেই ডিলিট হয়ে গেল। যাহ! আরে ভয় পেলে কি আর জবলেস হতাম রে।’
বরাবরই রাজনৈতিক ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে শ্রীলেখা। পশ্চিমবঙ্গের প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোস্ট করে এভাবেই জড়িয়েছিলেন বিতর্কে। এমনকী, আরজি কর ইস্যুতে যে গুটিকয়েক তারকা সরাসরি সরকারের দিকে আঙুল তুলেছেন, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। সেই সময়ও পেয়েছিলেন হুমকি, প্রাণে মেরে দেওয়ার হুমকিও ছিল। এমনকী তাঁকে নিয়ে বিকৃত সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কদিন আগে শোনা যায়, বারুইপুর খুন-ধর্ষণ নিয়ে তাঁর বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে এফআইআর করা হয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


