কেউ প্যান্ডেল হপিং করে, কেউ আবার সিনেমা দেখে কাটান দুর্গাপুজো। নিজেদের মতো করে আনন্দ করেন সকলে। সপ্তমীর রাতে তেমনই নিজেদের মতো করে আনন্দে মেতে উঠতে দেখা গেল শ্রীময়ী ও কাঞ্চনকে। প্রথম সপ্তমীর রাতে একটি ওয়েস্টার্ন ড্রেস পরে স্বামীর সঙ্গে কোমর দুলিয়ে নাচ করলেন শ্রীময়ী।

‘তু তু হ্যায় ওহি দিলনে জিসে আপনা কাহা’, কিশোর কুমার আর আশা ভোঁসলের গাওয়া এই বিখ্যাত গানের তালে তালে নাচ করতে দেখা গেল তারকা জুটিকে। শ্রীময়ী নিজেকে ওয়েস্টার্ন ড্রেসে সাজিয়ে তুললেও কাঞ্চনের গায়ে ছিল সাদামাটা পোশাক।ভিডিওটি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, লাভ ইজ ব্লাইন্ড। ইউ আর মাইন। (ভালোবাসা অন্ধ, তুমি শুধুমাত্র আমার।)
আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়
তবে স্বামী স্ত্রীর এই ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবার কটাক্ষের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘আবার একটা বেরোবে মনে হচ্ছে যা মুডে আছে।’ অন্য একজন লিখেছেন, ‘কাঞ্চনদাও এবার নায়ক হয়ে গেল।’ তৃতীয় একজন লিখেছেন, ‘বাবা আর মেয়ের ডান্স।’
যদিও কাঞ্চন এবং শ্রীময়ীর পোস্টের কমেন্ট বক্স যে কটাক্ষে ভরে যায় সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত হোক অথবা সন্তানদের নিয়ে ছবি, এই তারকা জুটি যাই পোস্ট করুন না কেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স।
{{/usCountry}}যদিও কাঞ্চন এবং শ্রীময়ীর পোস্টের কমেন্ট বক্স যে কটাক্ষে ভরে যায় সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত হোক অথবা সন্তানদের নিয়ে ছবি, এই তারকা জুটি যাই পোস্ট করুন না কেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স।
{{/usCountry}}আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়
প্রসঙ্গত, খুব সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। মা হওয়ার খবর প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলেন তিনি। খুব স্বাভাবিক ভাবেই তাই কাঞ্চনের দ্বিতীয় সন্তান হওয়ার খবর প্রকাশে আসার পর প্রত্যেকে অবাক হয়ে যান।
মেয়ের সঙ্গে নামে মিল রেখে ছেলের নাম রেখেছেন কৃষিভ। দুই সন্তানকে বাড়িতে রেখে কিছুদিন আগেই দুজনেই উড়ে গিয়েছিলেন দক্ষিণ ভারতে বালাজি মন্দিরে পুজো দিতে। সেই ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।