...
...
Next Story

ভাইকে দই দেবে কিন্তু চকলেট দেবে না! কৃষভির ভাইয়ের ডাকনাম কী রাখলেন শ্রীময়ী?

২৫ জুলাই দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায় নেট পাড়া জুড়ে। মেয়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম কৃষিভ রেখেছেন এই তারকা জুটি।

Published on: Jul 27, 2026, 16:00:36 IST
Advertisement

২৫ জুলাই দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায় নেট পাড়া জুড়ে। মেয়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম কৃষিভ রেখেছেন এই তারকা জুটি।

কৃষভির ভাইয়ের ডাকনাম কী রাখলেন শ্রীময়ী?
কৃষভির ভাইয়ের ডাকনাম কী রাখলেন শ্রীময়ী?

সন্তানের জন্মের পর একের পর এক ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন শ্রীময়ী। কখনও বেবিবাম্পের ছবি ভাগ করে নিচ্ছেন কখনও আবার ঋতুপর্ণার সঙ্গে সাধের ছবি। এবার হাসপাতালে বিছানায় শুয়ে থাকা অবস্থায় একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী, যা দেখলে এক মিনিটের জন্য হলেও মুখে হাসি ফুটে উঠবে।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

ভিডিওটি সম্ভবত সন্তান জন্ম দেওয়ার পরের দিন। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় ভাইয়ের সঙ্গে প্রথম দেখা করে কৃষভি। যদিও সে বড্ড ছোট কিন্তু তাও ছোট্ট ভাইকে পেয়ে সে বেজায় খুশি। ইতিমধ্যেই সে প্ল্যান করে ফেলেছে ভাইকে কি দেবে আর কি দেবে না।

ভাইকে দই মিষ্টি দিলেও নিজের চকলেটের ভাগ একেবারেই ভাইকে দেবে না কাঞ্চন কন্যা। তবে ভাইকে গান শোনাবে বলে জানিয়েছে সে। দুজনের মধ্যে সম্পর্ক যে আগামী দিনে একজন মধুর হয়ে উঠবে, সেটা কৃষভির মিষ্টি এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়।

এই ভিডিওর শুরুতেই শ্রীময়ী জানিয়েছেন নিজের দ্বিতীয় সন্তানের ডাক নাম গদাই রেখেছেন তিনি। বড় মেয়ের ডাকনাম গোপু, তার সঙ্গে মিলিয়ে রেখেছেন গদাই। আপাতত নতুন সদস্যকে আহ্বান জানাতে পেরে ভীষণ খুশি কাঞ্চনসহ শ্রীময়ীর গোটা পরিবার।

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

রবিবার সকালে আরও একটি পোস্ট করেছিলেন শ্রীময়ী যেখানে তিনি দেখিয়েছিলেন তার সাধের ছবি। প্রথম দিন থেকে দ্বিতীয় প্রেগনেন্সির কথা সকলের থেকে আড়াল করে রাখলেও একমাত্র ঋতুপর্ণা সেনগুপ্ত জানতেন এই কথা। গোটা প্রেগনেন্সি জুড়ে তিনি শ্রীময়ীকে বড় দিদির মতো আগলে রেখেছিলেন। যেখানে ইন্ডাস্ট্রিতে দুই অভিনেত্রীর মধ্যে নাকি কখনও বন্ধুত্ব হয় না সেখানে ঋতুপর্ণা সবসময় বড় দিদির মতো পাশে থেকেছেন শ্রীময়ীর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks