বিয়ের কিছু মাসের মধ্যেই কৃষভিকে জন্ম দিয়েছিলেন শ্রীময়ী। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। দুই সন্তানকে নিয়েই এখন ভরা সংসার তাঁর। সংসার সামলেও মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে। এবার অভিনেত্রীর মুখে শুনতে পাওয়া গেল স্বার্থত্যাগের কথা।
বিয়ের কিছু মাসের মধ্যেই কৃষভিকে জন্ম দিয়েছিলেন শ্রীময়ী। কিছুদিন আগে জন্ম দেন দ্বিতীয় সন্তানের। দুই সন্তানকে নিয়েই এখন ভরা সংসার তাঁর। সংসার সামলেও মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় বিভিন্ন ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে। এবার অভিনেত্রীর মুখে শুনতে পাওয়া গেল স্বার্থত্যাগের কথা।
মেয়েকে কোলে নিয়েই ‘মি টাইম’ শ্রীময়ীর
মা আর স্বার্থত্যাগ এই দুটি শব্দ একে অপরের পরিপূরক। সন্তানকে মানুষ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে স্বার্থত্যাগ করতে হয় মায়েদের। যদিও বাবারাও বহু অংশে স্বার্থত্যাগ করেন কিন্তু যেহেতু সন্তানের বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই কাটে তাই মনে করা হয় সন্তানদের জন্য নিজের জীবনের অনেক কিছু ছেড়ে দেন মায়েরা।
এবার তেমন একটি দৃশ্য ধরা পরল শ্রীময়ী চট্টরাজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মা সাজগোজ করলেই যে কৃষভি মায়ের কোলে বসে পড়ে, এই দৃশ্য বহুবার সকলের নজর কেড়েছে। যদিও সে বাবার সঙ্গেও সময় কাটায় কিন্তু মাকে যেন সবসময় চোখে হারায় কাঞ্চন কন্যা। কিন্তু এবার আর বাড়ির মধ্যেই তা সীমাবদ্ধ থাকল না, পার্লারেও মাকে ছাড়তে একেবারেই নারাজ কৃষভি।
শ্রীময়ী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি পার্লারে সার্ভিস নিচ্ছেন। পার্লারের কর্মী সযত্নে অভিনেত্রীর চুল ধুয়ে দিচ্ছেন। কিন্তু যে দৃশ্যটি নজর কেড়েছে সেটি হল মাকে চুল ধুতে দেখে একেবারে মায়ের কোলের ওপর বসে পড়ে কৃষভি। মাকে অন্য কেউ স্পর্শ করুক সেটা একেবারেই পছন্দ নয় তার, তাই মাকে কিছুতেই কাছছাড়া করা যাবে না।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমি একজন মা হয়ে এটা উপলব্ধি করেছি যে মাতৃত্বের সব থেকে বড় ডেফিনেশন হলো স্বার্থত্যাগ। কিন্তু এই স্বার্থত্যাগ ভীষণ সুন্দর।