Sreemoyee Chattoraj Mullick: অঝোরে পড়ছে বৃষ্টি, তার মধ্যেই স্বল্প পোশাকে ছাদে শুয়ে জলকেলি শ্রীময়ীর

Sreemoyee Chattoraj Mullick: কাঠফাটা রোদ্দুর আর অসহ্য গরমে যখন হাঁসফাঁস অবস্থা সকলের, ঠিক তখনই বিকেলে ঘন কালো মেঘের দেখা পাওয়া গেল গোটা আকাশ জুড়ে।  এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাড়ির ছাদে শুয়ে জনকেলি করতে দেখা গেল শ্রীময়ী চট্টরাজকে।

Published on: Jun 7, 2026, 22:44:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sreemoyee Chattoraj Mullick: কাঠফাটা রোদ্দুর আর অসহ্য গরমে যখন হাঁসফাঁস অবস্থা সকলের, ঠিক তখনই বিকেলে ঘন কালো মেঘের দেখা পাওয়া গেল গোটা আকাশ জুড়ে। সঙ্গী হল ঝড়ো হাওয়া এবং অঝোরে বৃষ্টি। এক লহমায় যেন সবকিছু ঠান্ডা হয়ে গেল। এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাড়ির ছাদে শুয়ে জনকেলি করতে দেখা গেল শ্রীময়ী চট্টরাজকে।

স্বল্প পোশাকে ছাদে শুয়ে জলকেলি শ্রীময়ীর
স্বল্প পোশাকে ছাদে শুয়ে জলকেলি শ্রীময়ীর

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্রীময়ী যেখানে অভিনেত্রীকে যেন একটি ছোট্ট মেয়ের মতো দেখতে লাগছে। স্বল্প পোশাক, খোলা চুল, বৃষ্টির মধ্যে ছাদে শুয়ে যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করছেন তিনি। কাঞ্চন পত্নীর এই ছবি দেখে যেন এক নিমেষ মন ভালো হয়ে যায়।

আরও পড়ুন: 'সময় বদলায়, সত্যি বদলায় না...', অনির্বাণকে পাশে নিয়ে কাকে খোঁচা দিলেন দেব?

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কখনো কখনো বৃষ্টি মনের জন্য সেরা আবহ সঙ্গীত।’ বৃষ্টির টুপটাপ আওয়াজের মধ্যে যে লুকিয়ে থাকে আনন্দের সঙ্গীত, যার সঙ্গে এক নিমেষে নিজেকে মিলিয়ে দেওয়া যায় অবলীলায়। সেই বৃষ্টিতে ভিজে এত দিনের দহন জ্বালা থেকে যেন মুক্তি পেলেন শ্রীময়ী।

প্রসঙ্গত, শ্রীময়ীর পোস্ট করা এই ছবিতে কমেন্ট করে অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন সকলে। অনেকে আবার পুরনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছেন। এইভাবে বৃষ্টিতে ভিজলে যেন এক লহমায় চলে যাওয়া যায় ছোটবেলায়, অসহ্য গরমের পর এমন একটা সুন্দর সন্ধ্যে কাটাতে কার না ভালো লাগে।

আরও পড়ুন: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক

শ্রীময়ী প্রসঙ্গে

মেয়ের জন্মের পর বেশ খানিকটা সময় বিরতিতে থাকার পর ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে রাগিনী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ফিরে এসেছিলেন ছোটপর্দায়। যদিও সেই ধারাবাহিকটি মাঝ পথেই ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে দেখা যায় শ্রীময়ীকে।