...
...
Next Story

Sreemoyee Chattoraj Mullick: সামনে বসে মা, তাহলে টিভিতে ওটা কে!কৃষভির কাণ্ডকারখানা দেখে হেসে খুন শ্রীময়ী

Sreemoyee Chattoraj Mullick: ছোট ছোট শিশুদের কাছে সিনেমা বা সিরিয়ালের পর্দায় নিজের বাবা মাকে দেখা একটা বিশাল চমকপ্রদ ব্যাপার। কেউ কেউ বাবা-মাকে টিভির পর্দায় দেখে হাসতে থাকে কেউ আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

Published on: May 15, 2026, 22:36:57 IST
Advertisement

Sreemoyee Chattoraj Mullick: ছোট ছোট শিশুদের কাছে সিনেমা বা সিরিয়ালের পর্দায় নিজের বাবা মাকে দেখা একটা বিশাল চমকপ্রদ ব্যাপার। যে মানুষটাকে সব সময় চোখের সামনে তারা দেখতে পাচ্ছে, তাকে যখন টিভির পর্দায় দেখতে পাওয়া যায় তখন যেন ব্যাপারটা বেশ অন্যরকম হয়ে যায়। কেউ কেউ বাবা-মাকে টিভির পর্দায় দেখে হাসতে থাকে কেউ আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

কৃষভির কাণ্ডকারখানা দেখে হেসে খুন শ্রীময়ী
কৃষভির কাণ্ডকারখানা দেখে হেসে খুন শ্রীময়ী

তেমনই একটা সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে তিনি ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে অভিনয় করছেন। স্টার জলসায় ধারাবাহিকের সম্প্রচার যখন বাড়ির সকলে মিলে দেখছিলেন, তখন কৃষভি অর্থাৎ শ্রীময়ীর সন্তানের মুখ যেন দেখার মতো ছিল।

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

দিদার কোলে বসে এক দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে টিভির দিকে। টিভিতে তখন দেখানো হচ্ছে শ্রীময়ীকে। ধারাবাহিকে তখন অনস্ক্রিন মেয়ের সঙ্গে তখন ভিডিও কলে কথা বলতে ব্যস্ত অভিনেত্রী, এদিকে অফস্ক্রিন মেয়ে তো ভেবে কুলকিনারা পাচ্ছে না যে মাকে কি করে দুই জায়গায় দেখা যাচ্ছে!

মেয়ের এই কাণ্ডকারখানার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে বিন্দুমাত্র সময় অপচয় করেননি শ্রীময়ী। একজন মায়ের কাছে এই মুহূর্তগুলো সত্যি ভীষণ স্পেশাল। প্রসঙ্গত, মাঝে বেশ কিছু দিন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক দেখা যাচ্ছিল না শ্রীময়ীকে। অনেকেই ভাবছিলেন তিনি হয়তো ধারাবাহিক ছেড়ে দিয়েছেন।

কিন্তু সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন, শুটিং চলছে। গল্পের ট্র্যাক চেঞ্জ করা হয়েছিল তাই মাঝে তাঁকে দেখা যায়নি ধারাবাহিকে। গোটা বিষয়টাই থাকে চিত্রনাট্যকারের হাতে, যেভাবে গল্প এগোয় সেভাবেই চরিত্রের খাতিরে কাজ করতে হয় অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

মেয়ের জন্মের পর বেশ খানিকটা সময় বিরতিতে থাকার পর ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে রাগিনী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ফিরে এসেছিলেন ছোটপর্দায়। যদিও সেই ধারাবাহিকটি মাঝ পথেই ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে দেখা যায় শ্রীময়ীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks