...
...
Next Story

গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। এই দিন সকাল থেকেই আকাশে বাতাসে শুধুই পুজোর গন্ধ। বাঙালিরা প্রতিবছরের মতো ধীরে ধীরে মেতে উঠছে পুজোর আনন্দে। মহালয়ার এই পুণ্যতিথিতে একদম অন্যরকম একটি লুক প্রকাশ্যে নিয়ে এলেন শ্রীময়ী চট্টরাজ।

Published on: Oct 10, 2026, 14:30:43 IST
Advertisement

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। এই দিন সকাল থেকেই আকাশে বাতাসে শুধুই পুজোর গন্ধ। বাঙালিরা প্রতিবছরের মতো ধীরে ধীরে মেতে উঠছে পুজোর আনন্দে। মহালয়ার এই পুণ্যতিথিতে একদম অন্যরকম একটি লুক প্রকাশ্যে নিয়ে এলেন শ্রীময়ী চট্টরাজ।

মহালয়ার সাজে শ্রীময়ীর দেখে চোখ কপালে নেটিজেনদের
মহালয়ার সাজে শ্রীময়ীর দেখে চোখ কপালে নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন কাঞ্চন পত্নী, যেখানে তাঁকে দেখা যাচ্ছে একদম অন্যরকম সাজে সেজে থাকতে। গায়ে সাদা রঙের শাড়ি, অফ সোল্ডার ব্লাউজ, খোলা চুল, গলায় জুঁই ফুলের মালা, হাতে পদ্মফুল, কপালে লেপ্টে যাওয়া সিঁদুর। সবকিছু মিলিয়ে এক ঝলক দেখলেই শ্রীময়ীকে যেন চেনাই যাচ্ছে না।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন পত্নীর এই লুক দেখে চোখ কপালে উঠেছে নেট পাড়ার বাসিন্দাদের। মহালয়ার দিনে এমন একটি ফুলশয্যার লুক তিনি কেন ক্রিয়েট করলেন, তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। কপালে লেপ্টে যাওয়া সিঁদুর দেখে অনেকেই কটাক্ষ করে লেখেন, ‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে তাই পরের দিন এই ফটো পোস্ট করেছে।’

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

প্রসঙ্গত, গতকাল এই পোষ্টের মাধ্যমে শ্রীময়ী জানিয়েছিলেন, তিনি স্বামীর উৎসাহে এলএলবি পাশ করেছেন। হাতে সার্টিফিকেট নিয়ে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন তিনি। এই প্রসঙ্গ টেনেও একজন কমেন্ট করে লিখেছেন, ‘এখন তো আপনার কাছে এলএলবি ডিগ্রি আছে, দয়া করে আমাদের জেলে ভরবেন না।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks