২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এর আগেও কাঞ্চন দু'বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাই তাঁদের বিয়ে নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তারকা জুটিকে। কিন্তু তবু খুল্লামখুল্লা তাঁরা তাঁদের ভালোবাসা জাহির করেন, ভ্যালেন্টাইন ডে তেও তার ব্যতিক্রম নয়।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এর আগেও কাঞ্চন দু'বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাই তাঁদের বিয়ে নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তারকা জুটিকে। কিন্তু তবু খুল্লামখুল্লা তাঁরা তাঁদের ভালোবাসা জাহির করেন, ভ্যালেন্টাইন ডে তেও তার ব্যতিক্রম নয়।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে নেন। সেখানে রংমিলান্তিতে ধরা দেন তাঁরা। কালো রঙের সিক্যুয়েন্সের কাজ করা ওয়ান পিসে ধরা দেন শ্রীময়ী। অন্যদিকে, কালো রঙের জ্যাকেট, হাইনেক টি-শার্ট ও জিন্সে ধরা দেন কাঞ্চন। ভিডিয়োয় বরকে জড়িয়ে তাঁর গালে চুমু খেতে দেখা যায় শ্রীময়ীকে। ভিডিয়োটি শেয়ার করে কাঞ্চণ -পত্নী ক্যাপশনে লেখেন, ‘আমার চিরন্তন এবং সারাজীবনের ভ্যালেন্টাইনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’
প্রসঙ্গত এই দিনই আজ থেকে দুবছর আগে আইনি বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা। তারপর থেকেই তাঁদেরকে নিয়ে নানা কটূক্তি ও ট্রোল শুরু হয়েছিল। এরপর সামাজিক বিয়ের পর তা তুঙ্গে ওঠে।
শুধু কী তাই? আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। কিন্তু এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।
মেয়েকে নিয়ে এখন জমজমাট তারকা জুটির সংসার। তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। পুজোর সময় খুদেকে নিয়ে প্যান্ডেল হপিংও সেরেছেন তাঁরা। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। এমনকী একরত্তিকে নিয়ে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। তাছাড়াও খুব ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশন থেকে প্রথম জন্মদিনও উদযাপন করতে দেখা গিয়েছিল কাঞ্চন-শ্রীময়ীকে।