Srijit Mukherjee: এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্প্যারার ভার্সেস শরৎচন্দ্র’। ইতিমধ্যেই এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে এসেছেন পরিচালক। তবে পুজোর আগেই আরও একটি বড় চমক অপেক্ষা করেছিল দর্শকদের জন্য। উল্টো রথের আগেই ‘উইঙ্কল-টুইঙ্কল’ ছবি মুক্তির তারিখ ঘোষণা সৃজিতের।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। এই তারিখ এইটুকু স্পষ্ট করে দিচ্ছে যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে সিনেমাগুলি মুক্তি পাবে, তাদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখেই এই সিনেমাটি মুক্তির কথা ভেবেছেন পরিচালক। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে জিৎ অভিনীত কেউ বলে ‘বিপ্লবী কেউ বলে ডাকাত’। যদিও ওই সময় দেবের ছবিও মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আপাতত মুক্তি পাচ্ছে না।
আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী
সিনেমার পোস্টার প্রসঙ্গে
ছবির পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে একটি রক্তের ব্যাগ যেখানে লাল রক্তের সঙ্গে মিশে গিয়েছে সবুজ রঙ। আকাশে ঘন মেঘ এবং দুই দিকে দুই হাওড়া ব্রিজ। ওপরে লেখা, ব্রাত্য বসুর নাটক অবলম্বনে। পোস্টারের একদিকে লেখা ঋত্বিক চক্রবর্তী এবং অনুসূয়া মজুমদারের নাম এবং অন্যদিকে লেখা অঙ্গনা রায়ের নাম। সিনেমায় যে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি রয়েছে সেটাও লেখা রয়েছে পোস্টারে।
সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশন। এটি একটি রাজনৈতিক ঘরানার নাটক অবলম্বনে তৈরি ছবি হতে চলেছে। এই সিনেমায় দুটি মুখ্য চরিত্রকে দেখতে পাওয়া যাবে, যাদের মধ্যে একটি হলেন সব্যসাচী এবং অন্যটি তাঁর ছেলে ইন্দ্র।
{{/usCountry}}সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশন। এটি একটি রাজনৈতিক ঘরানার নাটক অবলম্বনে তৈরি ছবি হতে চলেছে। এই সিনেমায় দুটি মুখ্য চরিত্রকে দেখতে পাওয়া যাবে, যাদের মধ্যে একটি হলেন সব্যসাচী এবং অন্যটি তাঁর ছেলে ইন্দ্র।
{{/usCountry}}আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের
সব্যসাচী একজন বিপ্লবী রাজনৈতিক কর্মী, যিনি হঠাৎ করে একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায় না। অবশেষে ২০ বছর পর তিনি হঠাৎ বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে দেখেন সবকিছু পাল্টে গিয়েছে। একেবারে নতুন এক জগতের সম্মুখীন হন তিনি। সব্যসাচী দেখেন তার ছেলে ইন্দ্র অন্য দলের সমর্থক, যে ঘটনা নিয়েই ধীরে ধীরে এগিয়ে যায় গল্প।
সূত্রের খবর অনুযায়ী, এই সিনেমায় বাবা অর্থাৎ সব্যসাচীবাবুর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। ছেলের চরিত্রে থাকবেন পরমব্রত। পরমব্রতর বোনের ভূমিকায় সম্ভবত অভিনয় করবেন অঙ্গনা রায়।