...
...
Next Story

গুপি বাঘা আবার ফিরছে বড় পর্দায়, নতুন চমক আনছেন সৃজিত

গুপী গাইন বাঘা বাইন, এই দুই চরিত্রের কথা জানেকিনা এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। একজন বাঙালি হিসেবে, একজন ছবি প্রেমিক হিসাবে প্রত্যেকেই জানেন সত্যজিৎ রায়ের এই কালজয়ী চরিত্র এবং ছবির কথা

Published on: Aug 8, 2026, 12:40:12 IST
Advertisement

গুপী গাইন বাঘা বাইন, এই দুই চরিত্রের কথা জানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। একজন বাঙালি হিসেবে, একজন ছবি প্রেমিক হিসাবে প্রত্যেকেই জানেন সত্যজিৎ রায়ের এই কালজয়ী চরিত্র এবং ছবির কথা। কিন্তু যে ছবি বারবার মানুষকে মুগ্ধ করেছে, সেই ছবির নেপথ্যে রয়েছে কোন গল্প, কীভাবে তৈরি হয়েছে এই ছবি তা কিন্তু অনেকেই জানেন না। তাই এবার সেই অজানা ইতিহাসকেই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

গুপি বাঘা আবার ফিরছে বড় পর্দায়
গুপি বাঘা আবার ফিরছে বড় পর্দায়

ছবির নাম ‘মহারাজা তোমারে সেলাম’। সত্যজিৎ রায়ের প্রতি ছবিটি উৎসর্গ করার জন্যই এমন নাম রেখেছেন পরিচালক। সিনেমার গল্পের প্রেক্ষাপট ‘গুগাবাবা’ তৈরীর ইতিহাস। ষাটের দশকের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে কীভাবে সিনেমার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়, সেই গল্পই বলবে এই ছবি।

আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?

তবে এটি কিন্তু কোনও বায়োগ্রাফি নয়, এটা শুধুমাত্র এমন একটি ইতিহাসকে তুলে ধরার চেষ্টা যা মানুষের কাছে আজও অজানা হয়ে রয়েছে। এই সিনেমায় অভিনয় করবেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত এবং শতাক্ষী নন্দী। হইচই স্টুডিও এবং ফ্রেন্ডস কমিউনিকেশন- এর যৌথ প্রযোজনায় এই ছবি তৈরি হবে।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

এছাড়াও যিশু সেনগুপ্তকে নিয়ে পরিচালক আনতে চলেছেন ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। এতকিছুর মধ্যেই এবার ‘মহারাজা তোমারে সেলাম’ ছবির কথা ঘোষণা করে চমক দিলেন পরিচালক। আগামী ৯ অগস্ট দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবির প্রথম পোস্টার প্রকাশে আনবেন সৃজিত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks