কৌশিককে 'নটী বিনোদিনী'র গল্প নিয়ে ছবি বানাতে দেননি সৃজিত! 'লহ গৌরাঙ্গের নাম রে...', মুক্তির আগে মুখ খুললেন পরিচালক
বড়দিনের আবহে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে...’। আর তার আগেই কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, ‘সৃজিত নটী নয়, নটি বিনোদিনী বানাবেন’!
চলতি বছরের জানুয়ারিতে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'নটী বিনোদিনী' রূপে রুক্মিণী মৈত্রকে বড়পর্দায় দেখেছিলেন দর্শকরা। তবে এই ছবি মুক্তির পরপরই সৃজিত মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে...’তে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নটী বিনোদিনী করার খবর প্রকাশ্যে আনেন। আর দেবের প্রাক্তন ও বর্তমান দু'জনই একই ভূমিকায় অভিনয় করা নিয়ে নানা চর্চা ও বিতর্ক শুরু হয়। তবে সে সব এখন অতীত। বড়দিনের আবহে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে...’। আর তার আগেই কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, ‘সৃজিত নটী নয়, নটি বিনোদিনী বানাবেন’!

বেশ তবে একটু খোলসা করে বলা যাক। দ্যা ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক রামকমলের সঙ্গে আড্ডা দিতে দিতে নানা কথা ভাগ করে নেন কৌশিক। তিনি বলেন, 'আমি এক সময় নটী বিনোদিনী বানাবো ভেবেছিলাম। তখন সৃজিত বলল, 'আমি বানাবো, তুমি কোরো না।' তখন আমি ওকে বলেছিলাম, 'না, তুই তো naughty বিনোদিনী বানাবি। কোনও বার ড্যান্সারকে নিয়ে বানাবি, সেই আগের জন্মে নটী বিনোদিনী ছিল। এরকমই তো কিছু বানাবি। আমি রামকৃষ্ণ মিশনের ছেলে, সঠিক ভাবে বানাতে পারব। আমাকে বানাতে দে।' তা শুনে ও বলে যে, ‘না আমিই বানাবো’।' তবে এই কথাটি কৌশিক নিতান্তই মজা ও গল্পের ছলে ভাগ করে নেন। তা নিয়ে সৃজিতের প্রতি পরিচালকের কোনও খারাপ লাগা ছিল না। তিনি সৃজিতের সঙ্গেও রসিকতাই করেছিলেন।
আরও পড়ুন: অনন্যার সঙ্গে বিয়ের আগেই বিপত্তি, গোটা মুখে ব্যান্ডেজে! কীভাবে এমন হল সুকান্তর?
এরপরই তাঁর কাছে খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে তাহলে তিনি কাকে বিনোদিনীর ভূমিকায় ভেবেছিলেন? প্রশ্নে কৌশিক জানান তিনি কাউকে ভাবেননি। তবে গিরিশ ঘোষ হিসেবে তিনি খরাজ মুখোপাধ্যায়কে ভেবেছিলেন। কিন্তু মজার বিষয় হল রামকমলের ছবিতে তাঁকেই গিরিশ ঘোষের চরিত্রে দেখে ছিলেন দর্শকরা।
আরও পড়ুন: সেভাবে ছবি না করলেও এই একটি ক্ষেত্রে দীপিকাকে পিছনে ফেলে দিনে নতুন মা ক্যাটরিনা! জানেন তা কী?
প্রসঙ্গত, সম্প্রতি লহ গৌরাঙ্গের নাম রে...-এর টিজার ও গান প্রকাশ্যে এসেছে। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিতে তিনটি সময়কাল এক সুতোয় বেঁধে তুলে ধরা হবে। সৃজিতের ছবিতে শ্রীচৈতন্যর সময়কাল, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময় কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে নটী বনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল 'চৈতন্যলীলা'। সেই সূত্র ধরেই নায়িকা এই ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে, ছবির মধ্যেও একটি ছবি হতে দেখা যাবে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য। আর টিজারেও সেই ধারা অব্যহত ছিল।












