...
...
Next Story

'আমি ওর কাছে হারতে চাই',রাহুলের দেওয়া জামা পড়ে ‘দাদাগিরি’তে খেলতে এলেন সৃজিত, করলেন স্মৃতিচারণ

গতকাল ছিল ২৯ সেপ্টেম্বর, দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হয়ে গেল রাহুলের মৃত্যুর। এইভাবে বছর পেরিয়ে যাবে কিন্তু রাহুলের স্মৃতি থেকে যাবে সকলের মনে। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন যেভাবে রাহুল সকলকে ছেড়ে চলে গেলেন, তা যেন এখনও দুঃস্বপ্ন হয়েই থেকে গিয়েছে সকলের মনে।

Published on: Sep 30, 2026, 13:07:52 IST
Advertisement

গতকাল ছিল ২৯ সেপ্টেম্বর, দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হয়ে গেল রাহুলের মৃত্যুর। এইভাবে বছর পেরিয়ে যাবে কিন্তু রাহুলের স্মৃতি থেকে যাবে সকলের মনে। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন যেভাবে রাহুল সকলকে ছেড়ে চলে গেলেন, তা যেন এখনও দুঃস্বপ্ন হয়েই থেকে গিয়েছে সকলের মনে। রাহুলের খুব কাছের বন্ধুদের মধ্যে একজন সৃজিত মুখোপাধ্যায়।

রাহুলের দেওয়া জামা পড়ে ‘দাদাগিরি’তে খেলতে এলেন সৃজিত
রাহুলের দেওয়া জামা পড়ে ‘দাদাগিরি’তে খেলতে এলেন সৃজিত

সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘দুর্গ রহস্য’ ছবিতে অভিনয় করেছেন রাহুল। রাহুলের ছোঁয়ায় প্রতিটি চরিত্রই যেন হয়ে উঠেছিল জীবন্ত। একসঙ্গে একাধিকবার দাদাগিরির মঞ্চেও একে অপরের প্রতিযোগী হয়ে খেলেছিলেন রাহুল- সৃজিত। তাই দাদাগিরির মঞ্চে খেলতে এসে বারবার মনে পড়ে যায় রাহুলের কথা।

আরও পড়ুন: ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা! পুলিশে না গিয়ে এ কি করলেন অভিনেতা?

দাদাগিরি নতুন প্রমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ‘এমপারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির প্রচারে দাদাগিরির মঞ্চে এসেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। খেলার ফাঁকে পরিচালকের মুখে শুনতে পাওয়া গেল প্রয়াত বন্ধুর স্মৃতিচারণ। এমনকি যে জামাটি পড়ে পরিচালক খেলতে এসেছেন সেটিও রাহুলের দেওয়া।

আরও পড়ুন: এবার সিনেমা হলে আসছে ‘শাকচুন্নি’! বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?

রাহুলের সঙ্গে কাজ করেছেন দেবও। তাই সৃজিত মুখোপাধ্যায়ের মুখে এই কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই তিনিও ভারাক্রান্ত হয়ে পড়েন। রাহুলের উদ্দেশে দেব বলেন, ‘তুমি যেখানেই থেকো ভালো থেকো।’ প্রসঙ্গত, রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় একটি আইটেম ডান্স করেছিলেন দেব। নবাগত দুই অভিনেতা, অভিনেত্রীদের জন্য তিনি যা করেছিলেন, তার জন্য বারংবার দেবকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছিল রাহুলকে।

উল্লেখ্য, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'র ‘সব্যসাচী’র ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks