হিন্দি মেগা ‘অঞ্জলি অবস্তি’ শেষ হতেই মনখারাপ শ্রীতমার! ‘হেসেছি, কেঁদেছি…’, লিখলেন নায়িকা

টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে একসময় হিন্দি মেগার মুখ হয়ে উঠেছিলেন শ্রীতমা মিত্র। ব্লুজের ‘অঞ্জলি অবস্তি’-এর হাত ধরে তিনি হয়ে ওঠেছিলেন ন্যাশানাল টেলিভিশনের মুখ। তবে এবার সেই সেই যাত্রা শেষ তাই মন খারাপ নায়িকার। সেই মনখারাপের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

Published on: Jun 3, 2026, 11:13:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে একসময় হিন্দি মেগার মুখ হয়ে উঠেছিলেন শ্রীতমা মিত্র। ব্লুজের ‘অঞ্জলি অবস্তি’-এর হাত ধরে তিনি হয়ে ওঠেছিলেন ন্যাশানাল টেলিভিশনের মুখ। তবে এবার সেই সেই যাত্রা শেষ তাই মন খারাপ নায়িকার। সেই মনখারাপের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

হিন্দি মেগা ‘অঞ্জলি অবস্তি’ শেষ হতেই মনখারাপ শ্রীতমার! ‘হেসেছি, কেঁদেছি…’, লিখলেন নায়িকা
হিন্দি মেগা ‘অঞ্জলি অবস্তি’ শেষ হতেই মনখারাপ শ্রীতমার! ‘হেসেছি, কেঁদেছি…’, লিখলেন নায়িকা

নায়িকা মেগার নানা লুকে তাঁর ছবি শেয়ার করে লেখেন, ‘আজকের দিনটা আমার জন্য খুবই আবেগঘন, কারণ অঞ্জলিকে বিদায় জানানো সত্যিই সহজ নয়। অঞ্জলি আমার কাছে শুধু একটা চরিত্র ছিল না, সে আমার হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল। সত্যি বলতে, ওকে আমার নিজের সন্তানের মতোই মনে হয়। এই সুন্দর যাত্রাপথে আমি ওর সঙ্গে হেসেছি, কেঁদেছি এবং বড় হয়েছি, আর আমি ওকে খুব মিস করব।’

এরপর নায়িকা মেগার প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি স্নেহাশীষ চক্রবর্তী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই @bluesproductions_আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য এবং এমন একটা বিশেষ চরিত্রের জন্য আমার উপর আস্থা রাখার জন্য। এই যাত্রার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।’

এরপর নায়িকা তাঁর এই চরিত্রটিকে অনুরাগীরা এত ভালোবাসার দেওয়ার জন্য তাঁদেরও ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘অঞ্জলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য দর্শকদের আন্তরিক ধন্যবাদ। চরিত্রটির প্রতি আপনাদের ভালোবাসা এবং সংযোগ আমার কাছে সব কিছু ছিল, এটাই আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেছে।’

শেষে নায়িকা টেকনিশিয়ানদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘পরিশেষে, সেটের প্রত্যেক টেকনিশিয়ান এবং নেপথ্যে কঠোর পরিশ্রম করা প্রতিটি ব্যক্তিকে ধন্যবাদ। এই সেটটি আমার দ্বিতীয় বাড়ির মতো হয়ে গিয়েছিল এবং আপনারা সবাই আমার পরিবারের অংশ হয়ে উঠেছিলেন। এই অধ্যায়টি হয়তো শেষ হচ্ছে, কিন্তু স্মৃতি এবং ভালোবাসা আমার সঙ্গে চিরকাল থাকবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ।’

নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরাও তাঁদের মন খারাপের কথা ভাগ করে নিয়েছেন। এক নেটিজেন লেখেন, ‘অঞ্জলিকে খুব মনে পড়বে! সারা বিশ্বকে বিনোদন দেওয়ার জন্য আপনার কাজে সত্যিই অনেক কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ছিল! আপনার পরবর্তী যাত্রার জন্য শুভকামনা।’ আর একজন লেখেন, ‘আপনি একজন অসাধারণ অভিনেত্রী, আশা করি আপনাকে পর্দায় আরও বেশি দেখতে পাব। আফ্রিকা থেকে অনেক ভালোবাসা।’ আর এক অনুরাগী লেখেন, ‘আপনি আপনার ভূমিকা খুব ভালোভাবে পালন করেছেন। অঞ্জলি হিসেবে আপনাকে মিস করব। আপনার নতুন পথ চলার জন্য শুভকামনা। আপনার অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তব ছিল।’