ছবিটির টিজার প্রসঙ্গে
ইতিমধ্যেই ‘বারাণসী’ ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে। ৩ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটিতে ৫১২ খ্রিস্টাব্দের বারাণসীর ছবি তুলে ধরা হয়েছে। এরপর একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। এরপর, অ্যান্টার্কটিকা, তারপর আফ্রিকার জঙ্গল দেখানো হয়। এই দৃশ্যের পর, গল্পটি লঙ্কা নগরীতে চলে যায়, যেখানে হনুমান এবং ভগবান রামের বানরবাহিনী রাবণের সঙ্গে যুদ্ধ করে। এরপর গল্পটি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চলে আসে, সেখানে মহেশ বাবুকে একটি ষাঁড়ের উপর ত্রিশূল হাতে ধরে থাকতে দেখা যায়।