শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানি? ‘ও আমার পুরো সফরের…’, যা বললেন নায়িকা

রানি মুখোপাধ্যায়ের ছবি ‘মর্দানি ৩’ মুক্তি পেয়েছে। রানির ভক্তরা বেশ কিছুদিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছিলেন। রানি তাঁর কেরিয়ার জুড়ে শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ছবির প্রচারের সময় রানি জানিয়েছিলেন যে, তিনি সত্যিই শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করতে উপভোগ করেন।

Published on: Jan 30, 2026, 16:00:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রানি মুখোপাধ্যায়ের ছবি ‘মর্দানি ৩’ মুক্তি পেয়েছে। রানির ভক্তরা বেশ কিছুদিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছিলেন। রানি তাঁর কেরিয়ার জুড়ে শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ছবির প্রচারের সময় রানি জানিয়েছিলেন যে, তিনি সত্যিই শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করতে উপভোগ করেন।

শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানি? ‘ও আমার পুরো সফরের…’, যা বললেন নায়িকা
শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানি? ‘ও আমার পুরো সফরের…’, যা বললেন নায়িকা

আরও পড়ুন: ২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্রিজা! হবু স্বামী বিগ্নেশের সঙ্গে আংটি বদল সারলেন নায়িকা

তিনি কেন শাহরুখের সঙ্গে পর্দায় প্রেম করতে চান?

টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে রানি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে থাকতে আমি সব সময় ভালোবাসি। শাহরুখের সঙ্গে পর্দায় প্রেম করতে ভালো লাগে কারণ ওঁর অন্যদের প্রতি এক অনন্য ভালোবাসা রয়েছে। ওঁর সঙ্গে যাঁরা আছেন তাঁরা সবাই মনে করেন যে ও তাঁদের খুব ভালোবাসেন।’ রানি আরও বলেন, শাহরুখের চোখ সুন্দর।

আরও পড়ুন: মিমিকে হেনস্থার অভিযোগে গ্রেফতার তনয় শাস্ত্রী, হুলস্থুল কাণ্ড বনগাঁয়

রানী আরও জানান যে শাহরুখ খান এবং আমির খানের সঙ্গে কাজ করতে তাঁর খুবই মজা হয়। কারণ তাঁরা তাঁকে নিজের মতো থাকতে দেন। শাহরুখ খান ছাড়াও, রানী আমির খানের সঙ্গেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।

তাঁর কথায়, ‘আমার মনে হয় আমার প্রতি ওঁর ভালোবাসার কারণ হল ও আমাকে ১৭ বছর বয়স থেকে দেখেছে এবং আমাকে বড় হয়ে উঠতে দেখেছে। একটা ছোট মেয়ে থেকে একজন যুবতী, একজন মহিলা, একজন মা। ও আমার পুরো সফরের সাক্ষী।’

আরও পড়ুন: সাম্প্রদায়িক বিতর্কের মধ্যেই ট্রাম্পপত্নীর তরফ থেকে ডাক পেলেন রহমান, কেন?

‘মর্দানি ৩’ প্রসঙ্গে

‘মর্দানি ৩’ -এ শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরছেন রানি। ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। রানি ছাড়াও ‘মর্দানি ৩’ -এ আরও অভিনয় করেছেন জানকী বদিওয়ালা এবং মল্লিকা প্রসাদ। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া ও অক্ষয় ওয়াধওয়ানি।

উল্লেখ্য, এই বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘মর্দানি ৩’ -এর প্রথম অংশ ‘মর্দানি' বিশ্বব্যাপী ৫৯.৩০ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় অংশ ‘মর্দানি ২’ ৬৭ কোটি টাকা আয় করেছিল। এবার তৃতীয় অংশটি কেমন আয় করে সেটাই দেখার।

‘মর্দানি ৩’ আগে, রানিকে শেষবারের মতো ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।।