...
...
Next Story

জলসা অ্যাওয়ার্ডে একসঙ্গে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী! রাজকে ভুললেন না বউ

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতিবছরই স্টার জলসা তার অনুরাগীদের নানা চমক দিয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। জলসা পরিবারের সদ্যরা তো থাবেই। তবে সব থেকে বড় চমক হিসেবে থাকবেন দেব-শুভশ্রী।

Published on: Feb 27, 2026, 18:06:23 IST
Advertisement

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতিবছরই স্টার জলসা তার অনুরাগীদের নানা চমক দিয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। জলসা পরিবারের সদ্যরা তো থাবেই। তবে সব থেকে বড় চমক হিসেবে থাকবেন দেব-শুভশ্রী।

জলসা অ্যাওয়ার্ডে একসঙ্গে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী! রাজকে ভুললেন না বউ
জলসা অ্যাওয়ার্ডে একসঙ্গে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী! রাজকে ভুললেন না বউ

আরও পড়ুন: মেগায় রণজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভীকা? ‘আমাদের লুক সেট…’, যা বললেন নায়িকা

গত বছর নানা বাঁধা পেরিয়ে অবশেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি 'ধুমকেতু'। যদিও তারপরও নানা সমস্যা দেখা যায় দু'জনের মধ্যে। কিন্তু সেই সব তিক্ততাকে কাটিয়ে উঠে বাংলা ছবির স্বার্থে ফের এক হচ্ছেন তাঁরা। চলতি বছরের পুজো তেই আসছে 'দেশু ৭'। তবে তাঁর আগে ফের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা মিলবে তাঁদের?

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৬ -এর প্রোমো কিন্তু তেমনটাই বলছে। প্রোমোর শুরতেই দেখা মিলেছে জলসা পরিবারের নতুন সদ্য ‘গঙ্গা’ হিয়া মুখোপাধ্যায়ের। পাশাপাশি দেখা গিয়েছে 'গোরা' গৌরব চট্টোপাধ্যায়কেও। নায়কের সঙ্গেই জুটিতে ধরা দিয়েছিলেন 'এলা' শোলাঙ্কি রায়। প্রোমোর আবহে শোনা গিয়েছে, ‘১৪ মার্চ মাতবে সবাই দীঘা, বর্ধমান, দার্জিলিং, সঙ্গে মেগাস্টার দেব।’ তারপরই একরাশ ট্রলির সিংহাসনে দেখে মেলে দেবের। আসলে এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের 'থিম ঘুরে ঘুরে অনেক দূরে'। সেই ভাবেই এবার স্টার জলসা পরিবার রাজ্যের নানা জেলায় জেলায় ঘুরবে। আর প্রথমদিন অর্থাৎ ১৪ তারিখ দেব হবেন তাঁদের সঙ্গী।

আর তারপরই প্রোমোর আবহে শোনা যায়, ‘আর ১৫ মার্চ নবদ্বীপ, মুর্শিদাবাদ, পুরুলিয়া সঙ্গে লেডি সুপারস্টার শুভশ্রী।’ এরপর প্রোমোতেই নায়িকাকে বলতে শোনা যায়, ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে আমার গৃহপ্রবেশ হল।’ তারপরই প্রোমোয় রাজের সঙ্গে নাচ করতে দেখা যায় শুভশ্রীকে। ফলে দেব-শুভশ্রী দু'জনকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা যাবে। তবে জুটিতে নয়। বরং আলাদা আলদা দিনে তাঁরা জলসা পরিবারের সফর সঙ্গী হবে। তবে এটাই শুভশ্রীর প্রথম স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। তাঁর ও তাঁর স্বামী রাজের প্রযোজিত মেগা 'গৃহপ্রবেশ' -এর সূত্র ধরেই নায়িকা এবার এই শোতে পা রাখলেন। তাই বলাই বাহুল্য তাঁর সব সময়ই শুভশ্রীর মনে বিরাজমান।

তবে কেবল দেব-শুভশ্রী রাজ নয় জলসা পরিবারের সঙ্গী হবেন টলি কুইন কোয়েল মল্লিকও। তিনিও শুভশ্রীর সঙ্গে ১৫ তারিখই থাকবেন। এছাড়াও দেখা মিলবে কাঞ্চন মল্লিকের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks