...
...
Next Story

Subhajit Saha: চোট লেগে লিগামেন্ট গিয়েছে ছিঁড়ে, ঘরবন্দী অবস্থায় জীবনকে কতটা নতুন করে জানলেন শুভ্রজিৎ?

Subhajit Saha: গত ২৫ মে জানা যায় শুধু তোমারই জন্য ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন পায়ে চোট লাগে অভিনেতা শুভ্রজিৎ সাহার। আঘাত লাগার পর লিগামেন্ট ছিড়ে যায়, যার ফলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এরপর প্রায় দু সপ্তাহ কেটে গিয়েছে।

Published on: Jun 4, 2026, 22:43:27 IST
Advertisement

Subhajit Saha: গত ২৫ মে জানা যায় ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন পায়ে চোট লাগে অভিনেতা শুভ্রজিৎ সাহার। আঘাত লাগার পর লিগামেন্ট ছিড়ে যায়, যার ফলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এরপর প্রায় দু সপ্তাহ কেটে গিয়েছে। তিনি আগের থেকে এখন অনেকটাই সুস্থ। কিন্তু গত দুই সপ্তাহে নিজেকে কতটা চিনেছেন অভিনেতা? কতটা চিনেছেন কাছের মানুষকে?

ঘরবন্দী অবস্থায় জীবনকে কতটা নতুন করে জানলেন শুভ্রজিৎ?
ঘরবন্দী অবস্থায় জীবনকে কতটা নতুন করে জানলেন শুভ্রজিৎ?

প্রিয়াঙ্কা মিত্রর সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভজিৎ বিগত দুই সপ্তাহের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি দুটি ছবি পোস্ট করেন যেটি তার পায়ে আঘাত লাগার আগের, ক্রাচ ব্যবহার করার আগে। দৈনন্দিন জীবনে ব্যথা একটি অংশ হয়ে ওঠার আগে।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

অভিনেতা লেখেন, ‘প্রায় দু সপ্তাহ পরে, আমি ধীরে ধীরে ধৈর্য ধরতে শিখছি, প্রতিদিনের একটু একটু কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ওকে ছাড়া এর কিছুই সম্ভব হত না। আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না, তখন ওই ছিল আমার শক্তি, যখন সবকিছু হতাশাজনক হয়ে উঠত, ও ছিল একমাত্র অবলম্বন। এই পুরোটা সময় জুড়ে ওই হল আমার সান্তনার উৎস। কিছু মানুষ জীবনে এসে সব কিছুকে আরও সুন্দর করে তোলে। ও প্রত্যেকদিন ঠিক এটাই করে।’

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

সূত্র অনুযায়ী জানা গিয়েছিল, শ্যুটিং চলাকালীন আচমকাই ব্যালেন্স হারিয়ে পড়ে যান শুভ্রজিৎ। ডান পায়ের ওপর পুরো শরীরের ভর থাকার কারণে লিগামেন্ট ছিঁড়ে যায়। যদিও সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেই তিনি কাজ করছিলেন কিন্তু শেষে আর না থাকতে পেরে প্রিয়াঙ্কাকে ফোন করে ডাকেন শুভ্রজিৎ।

চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে প্রথমেই এক্সরে করা হয়। জানা যায় ডান পায়ের বেশ অনেকটা অংশের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তড়িঘড়ি প্লাস্টার করানো হয়। যেহেতু এখন ধারাবাহিকের গল্পেও রাহুল অর্থাৎ শুভ্রজিতের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, তাই এই অবস্থাতেই একদিন অন্তর অন্তর সেটে যেতে হচ্ছে তাঁকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks