'ধূমকেতু' এবার টেলিভিশনে, কোন চ্যানেলে কবে দেখা যাবে, দেব-শুভশ্রীর ছবি?
২০২৫ সালে যে সব বাংলা ছবি বেশি আয় করেছিল তার মধ্যে অন্যতম হল ধূমকেতু। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি ছিল তাঁদের ষষ্ঠ ছবি। গত বছরের অগস্টে মুক্তি পায়। কিন্তু সেই সময় অনেকেই হয়তো হলে দেখতে যাননি। তারপর তা ওটিটিতেও মুক্তি পায়। আর এবার আসছে টেলিভিশনে। কোনও চ্যানেলে দেখা যাবে।
২০২৫ সালে যে সব বাংলা ছবি বেশি আয় করেছিল তার মধ্যে অন্যতম হল ধূমকেতু। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি ছিল তাঁদের ষষ্ঠ ছবি। তবে এই ছবি যে সময় শ্যুট করা হয় সেই সময় নানা কারণে মুক্তি পায়নি। তবে তা গত বছরের অগস্টে মুক্তি পায়। কিন্তু সেই সময় অনেকেই হয়তো হলে দেখতে যাননি। তারপর তা ওটিটিতেও মুক্তি পায়। আর এবার আসছে টেলিভিশনে। কোনও চ্যানেলে দেখা যাবে।
'ধূমকেতু' এবার টেলিভিশনে, কোন চ্যানেলে কবে দেখা যাবে, দেব-শুভশ্রীর ছবি?
সোমবার ছবির ট্রেলার প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গিয়েছে এই ছবি তাড়াতাড়ি টেলিভিশনে আসছে। জি বাংলা আসছে এই ছবি। ছবিটি ২১ জুন রবিবার দুপুর ১টা বেজে ৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি আইনি জটিলতার কারণে মুক্তি পেতে দীর্ঘ ৯ বছর সময় নেয়। তবে হলে আসতে না আসতেই হয় ম্যাজিক। বক্স অফিসে দাপিয়ে বেড়ায়।
২০২৫ সালের ১৪ অগস্ট এরপর মুক্তি পায় ‘ধূমকেতু’। একাধিক রিপোর্ট অনুসারে এই সিনেমাটি নাকি ১৪.৫ কোটি টাকা আয় করে।
২০১৬ সালে কাজ শেষ হলেও প্রযোজক রানা সরকার এবং দেবের মধ্যে তৈরি হওয়া আর্থিক ও আইনি সমস্যার কারণে ছবিটি প্রায় এক দশক হিমাগারে পড়ে ছিল। যদিও পরবর্তীতে দেবের উদ্যোগেই সিনেমা মুক্তি পায়। বহু কারণে এই ছবি ছিল স্পেশাল। একসময়ের চর্চিত জুটি দেব ও শুভশ্রীর শেষ সিনেমা ছিল এটি। এরপর বিচ্ছেদের পর মুখোমুখিও হননি দুজনে সেভাবে! তবে ধূমকেতু মুক্তির সময়তে অবশ্য ধীরে ধীরে অভিমানের পাহাড় গলেছিল। এবার ২০২৬ সালের পুজোতেও ‘দেশু’ আসছে একসঙ্গে।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে তৈরি হতে চলা ‘দেশু ৭’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। দেব-শুভশ্রী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। দেব এবং শুভশ্রী জুটিকে দীর্ঘ বিরতির পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এমনকী, প্রিমিয়ারের টিকিট হাউজফুল।
Home/Entertainment/'ধূমকেতু' এবার টেলিভিশনে, কোন চ্যানেলে কবে দেখা যাবে, দেব-শুভশ্রীর ছবি?