...
...
Next Story

ফিরছে 'দেশু', তবে শুভশ্রীর মন জুড়ে শুধুই রাজ, স্বামীর নামের আদ্যক্ষর দেওয়া লকেটে নজরকাড়া নায়িকা

খবর চলতি বছরেই প্রাক্তন দেবের সঙ্গে ফের জুটি বেঁধে বড় পর্দায় ফিরবেন নায়িকা। আর এই খবর সামনে আসতেই ফের দেশু ভক্তরা কাজের বাইরেও দেবের সঙ্গে এক প্রকার জুড়ে দিচ্ছিলেন নায়িকাকে। তবে এখন যে শুভশ্রীর মনে শুধুই রাজ তার ফের প্রমাণ দিলেন নায়িকায়। গলায় রাজের নামের আদ্যক্ষর দেওয়া লকেট পড়ে ধরা দিলেন তিনি।

Published on: Jan 18, 2026, 11:01:06 IST
Advertisement

২০১৮ সালে গোপনেই স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে আর এনগেজমেন্ট সেরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর ধুমধাম করে বাওয়ালির রাজবাড়িতে বিয়ে করেন তাঁরা। বর্তমানে দুই সন্তান ইউভান আর ইয়ালিনির মা হয়েছেন শুভশ্রী। এখন তাঁর ভরা সংসার। সঙ্গে কেরিয়ারেও যে নায়িকা এখন পিকে তা বলাই বাহুল্য। খ্যাতনামা পরিচালকদের সঙ্গে একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। এর মধ্যেই খবর চলতি বছরেই প্রাক্তন দেবের সঙ্গে ফের জুটি বেঁধে বড় পর্দায় ফিরবেন নায়িকা।

ফিরছে 'দেশু', তা মাঝেই স্বামী রাজের নামের আদ্যক্ষর দেওয়া লকেটে নজরকাড়া শুভশ্রী
ফিরছে 'দেশু', তা মাঝেই স্বামী রাজের নামের আদ্যক্ষর দেওয়া লকেটে নজরকাড়া শুভশ্রী

আরও পড়ুন: জীতুর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়েতে মন নেই নবনীতার! ‘আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি…’, যা বললেন নায়িকা

আর এই খবর সামনে আসতেই ফের দেশু ভক্তরা কাজের বাইরেও দেবের সঙ্গে এক প্রকার জুড়ে দিচ্ছিলেন নায়িকাকে। তবে এখন যে শুভশ্রীর মনে শুধুই রাজ তার ফের প্রমাণ দিলেন নায়িকায়। গলায় রাজের নামের আদ্যক্ষর দেওয়া লকেট পড়ে ধরা দিলেন তিনি।

সম্প্রতি নন্দনে দেখা গিয়েছিল নায়িকাকে ধূসর রঙের জিন্স, কালো জ্যাকেট, খোলা চুলে দেখা গিয়েছিল। তাঁর গলায় জ্বলজ্বল করছিল রাজের নামের আদ্যক্ষর 'আর' লেখা লকেট। নায়িকার মুখ ভরে গিয়েছিল লজ্জারাঙা হাসিতে। অভিনেত্রীর ফ্যান ক্লাব 'শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব হাওড়া'র পক্ষ থেকে ওই ছবিটি ভাগ করে নেওয়া হয়। নায়িকার ছবি সামনে আসতেই নেটিজেনরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, 'শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন।

তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সেখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও। আর এরপর নতুন বছরে তাঁদের ছবির ঘোষণা যে দারুণ চমক তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানে নায়িকা তাঁর ও রাজের আসন্ন ছবি ‘হোক কলরব’-এর প্রচারে ব্যস্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe