...
...
Next Story

'মহালয়া না রোমান্টিক সিন'? রণজয় - শুভশ্রীর নাচ দেখে কটাক্ষ নেট পাড়ার

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার মাধ্যমে। এই দিন নদী বা জলাশয় তিল এবং জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক হিন্দুদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন।

Published on: Oct 10, 2026, 13:30:22 IST
Advertisement

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার মাধ্যমে। এই দিন নদী বা জলাশয় তিল এবং জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক হিন্দুদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন।

রণজয় - শুভশ্রীর নাচ দেখে কটাক্ষ নেট পাড়ার
রণজয় - শুভশ্রীর নাচ দেখে কটাক্ষ নেট পাড়ার

এই দিনটি আরও একটি কারণে বিশেষ দিন কারণ এই দিন থেকে শুরু হয়ে যায় মায়ের আরাধনার প্রস্তুতি। আকাশে বাতাসে যেন শুধুই পুজো পুজো গন্ধ। এই দিনের একটি বিশেষ আকর্ষণ হল ভোরবেলা রেডিওতে মহালয়া শোনা। তবে এখন রেডিওর পাশাপাশি টেলিভিশনেও মহালয়া উপস্থাপনা করা হয়।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছোট পর্দা থেকে বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাওয়া যায় মহালয়া উপস্থাপনা করতে। দেবী দুর্গা থেকে শিব, মহিষাসুর থেকে বিষ্ণু, বিভিন্ন রূপে ধরা দেন তাঁরা। এই বছরেও তার অন্যথা হয়নি।

স্টার জলসার মহালয়া

এই বছর স্টার জলসায় রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী উপস্থাপনা করা হয়েছিল যেখানে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শিবের চরিত্রে ধরা দিয়েছিলেন রণজয় বিষ্ণু। তবে শুভশ্রী এবং রণজয়ের মহালয়ার কিছু দৃশ্য দেখে দর্শকরা এতটাই বিরক্ত যে স্টার জলসার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন নিজেদের বক্তব্য।

কেউ আবার রাজ চক্রবর্তীকে টেনে এনে লিখেছেন, ‘রাজ চক্রবর্তী বোধহয় বউকে ভালবাসে না তাই শুভশ্রী যেখানে পারছে সেখানেই রোমান্টিক সিন করতে চলে যাচ্ছে।’ বেশিরভাগ মানুষ লিখেছেন, ‘মহালয়া একটি ঐতিহ্য তাকে এইভাবে হাস্যকর করে তোলা কোন মানেই হয় না।’

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

জি বাংলার মহালয়া

তবে স্টার জলসার মতো জি বাংলা কটাক্ষের সেইভাবে শিকার না হলেও দর্শকদের একটাই মত অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে দেখার ইচ্ছে চলে যায়। তবে কেউ কেউ আবার লিখেছেন এর থেকে ভালো এডিট যে কেউ করতে পারবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কম বেশি যাই হোক না কেন জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলের মহালয়াই দর্শকদের তেমনভাবে সন্তুষ্ট করতে পারেনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks