...
...
Next Story

Subhrojit Saha: বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

Subhrojit Saha: চলতি বছর ৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ের পর এটি তাঁদের প্রথম জামাইষষ্ঠী। কিন্তু বাধ সেধেছে শরীর কারণ কিছুদিন আগেই শুটিং চলাকালীন পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা।

Published on: Jun 20, 2026, 21:47:39 IST
Advertisement

Subhrojit Saha: চলতি বছর ৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ের পর এটি তাঁদের প্রথম জামাইষষ্ঠী। কিন্তু বাধ সেধেছে শরীর কারণ কিছুদিন আগেই শুটিং চলাকালীন পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি! ভাঙা পা নিয়েই প্রথম জামাইষষ্ঠী উদযাপন করলেন শুভজিৎ।

ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ
ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম জামাইষষ্ঠীর কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে পায়ে ব্যান্ডেজ নিয়েই শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী পালন করছেন নতুন জামাই শুভজিৎ। শাশুড়ি মা সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে পালন করছেন। পান পাতা এবং হাতপাখার হাওয়া করে জামাই মেয়েকে আশীর্বাদ করলেন শাশুড়ি, তারপর হাতে পরিয়ে দিলেন হলুদ সুতো।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

এরপর চলল খাওয়া দাওয়ার পর্ব। মধ্যাহ্ন ভোজে ছিল এলাহি আয়োজন। ভাত, পাঁচ রকম ভাজা, মুরগি এবং পাঁঠার মাংস, মিষ্টি, স্যালাড, পাঁচ রকম ফল এবং আরও অনেক কিছু। প্রথম জামাইষষ্ঠীর দিন শুভ্রজিৎ পরেছিলেন একটি কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি এবং হালকা জিন্সের প্যান্ট।

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

প্রসঙ্গত, খুব সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ থেকে সরে দাঁড়ালেন শুভজিৎ। পায়ে চোট পাওয়ার পরেও তিনি কাজ করছিলেন কিন্তু ব্যথা কিছুতেই না কমার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। শুভ্রজিৎ সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিতেই দর্শকদের চোখে আসে জল। এতদিন ধরে দর্শকদের মনের মনিকোঠায় একটা আলাদাই জায়গা করে রেখেছিলেন অভিনেতা, কিন্তু শারীরিক সমস্যার কারণেই বাধ্য হয়ে ধারাবাহিক ছেড়ে দিতে হল তাঁকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks