...
...
Next Story

Subhrojit Saha: দুর্ঘটনার কবলে শুভ্রজিৎ, লিগামেন্ট ছিঁড়ে হাসপাতালে অভিনেতা, এখন কেমন আছেন?

Subhrojit Saha: একের পর এক টলি অভিনেতাদের দুর্ঘটনার খবর সামনে উঠে আসছে পরপর। কিছুদিন আগেই রোহন ভট্টাচার্য ভর্তি ছিলেন হাসপাতালে, তারপরেই কম্পাস খ্যাত অর্কপ্রভ রায়ের পড়ে যাওয়ার কথা জানা গিয়েছিল। এবার উঠে এল শুভ্রজিৎ সাহার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার খবর।

Published on: May 25, 2026 02:05 PM IST
Advertisement

Subhrojit Saha: একের পর এক টলি অভিনেতাদের দুর্ঘটনার খবর সামনে উঠে আসছে পরপর। কিছুদিন আগেই রোহন ভট্টাচার্য ভর্তি ছিলেন হাসপাতালে, তারপরেই ‘কম্পাস’ খ্যাত অর্কপ্রভ রায়ের পড়ে যাওয়ার কথা জানা গিয়েছিল। এবার উঠে এল শুভ্রজিৎ সাহার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার খবর। কী করে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা? এখন কেমন আছেন তিনি?

দুর্ঘটনার কবলে শুভ্রজিৎ
দুর্ঘটনার কবলে শুভ্রজিৎ

শুভ্রজিৎ এই মুহূর্তে অভিনয় করছেন ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই আচমকা পড়ে পায়ে চোট লাগে অভিনেতার। লিগামেন্ট ছিঁড়ে যায়, ফলে ভর্তি হতে হয় হাসপাতালে।

আরও পড়ুন: ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা, 'গরম বেড়ে গেল...' ভিডিয়ো দেখে লিখলেন রোহন

সব থেকে মজার ব্যাপার হল, এই মুহূর্তে ধারাবাহিক ও অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে রিল আর রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তবে বাস্তবে শুভ্রজিৎ সাহার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে।

ঘরবন্দি স্বামীর ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার জীবনের সবথেকে শক্তিশালী মানুষ। ওকে এভাবে দেখে আমার খুব কষ্ট হয়। এই যন্ত্রণা সব কিছুর ঊর্ধ্বে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার সেই হাসি মুখটা আবার ফিরে পেতে চাই।’

দুর্ঘটনার কবলে শুভ্রজিৎ

চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে প্রথমেই এক্সরে করা হয়। জানা যায় ডান পায়ের বেশ অনেকটা অংশের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তড়িঘড়ি প্লাস্টার করানো হয়। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত মাসখানেক বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে। তবে পুরোপুরি বিশ্রাম পাবেন না শুভ্রজিৎ।

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

যেহেতু এখন ধারাবাহিকের গল্পেও রাহুল অর্থাৎ শুভ্রজিতের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, তাই এই অবস্থাতেই একদিন অন্তর অন্তর সেটে যেতে হচ্ছে তাঁকে। তবে তিনি একা যাচ্ছেন না, শুভ্রজিতের সঙ্গে সব সময় থাকছেন প্রিয়াঙ্কা। এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কাটিয়ে সুস্থ হয়ে উঠুক শুভজিৎ, এটাই একমাত্র প্রার্থনা ভক্তদের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe