...
...
Next Story

Sudip Sarkar: এক বছর আগে হারিয়েছেন বাবাকে, মৃত্যুবার্ষিকীতে বাবাকে ঘিরে আবেগঘন পোস্ট সুদীপের

Sudip Sarkar: গত বছর অর্থাৎ ২০২৫ সুদীপ সরকারের কাছে চিরকাল স্মরণীয় একটি বছর হয়ে থাকবে। একদিকে তিনি যেমন বাবাকে হারিয়েছিলেন তেমন অন্যদিকে নিজেও হয়েছিলেন বাবা। বাবাকে হারানোর এক বছর কেটে গেলেও এক মুহূর্তের জন্যও যেন তাঁর মনে হয়নি যে বাবা তাঁর সঙ্গে নেই।

Published on: May 15, 2026, 23:29:19 IST
Advertisement

Sudip Sarkar: গত বছর অর্থাৎ ২০২৫ সুদীপ সরকারের কাছে চিরকাল স্মরণীয় একটি বছর হয়ে থাকবে। একদিকে তিনি যেমন বাবাকে হারিয়েছিলেন তেমন অন্যদিকে নিজেও হয়েছিলেন বাবা। বাবাকে হারানোর এক বছর কেটে গেলেও এক মুহূর্তের জন্যও যেন তাঁর মনে হয়নি যে বাবা তাঁর সঙ্গে নেই।

বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট সুদীপের
বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট সুদীপের

বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার একটি ছবি পোস্ট করে সুদীপ লেখেন, ‘বাবা যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেটা এখনো মন থেকে মানি না, বিশ্বাস করি না। বাবা সব সময় সমস্ত রকম বিপদ থেকে আগলে রাখছেন আমাদের। বাবার সততা, দয়াশীলতা, নীতিবোধ সবটা আমাদের মধ্যে বেঁচে রয়েছে।’

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

অভিনেতা আরও লেখেন, ‘তবুও ফাঁকা লাগে। মনে হয় যে মানুষটা শুধু বাবা নয় বন্ধু ছিলেন। তাকে জড়িয়ে ধরতে না পারলে, তার চুলের গন্ধ না পেলে, তার হাসি শুনতে না পেলে কষ্ট হয় খুব। জানি না নিনিকে কিভাবে মানুষ করতে পারব। যেভাবে তুমি আগলে রেখেছিলে আমাকে, আমিও যেন তাই পারি।’

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

প্রসঙ্গত, কিছুদিন আগেই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপ। তড়িঘড়ি ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। যদিও পরবর্তীকালে অনিন্দিতা জানিয়েছিলেন, অতিরিক্ত গরমে শরীর খারাপ হয়ে গিয়েছিল। বেশ কিছু টেস্ট করে সুদীপকে ছেড়ে দেওয়া হয়। এখন আবার তিনি ফিরে এসেছেন কাজে।

এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সুদীপ। এর আগে ‘ফুলকি’ ধারাবাহিকে ভিলেনের রোলে অভিনয় করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks