...
...
Next Story

সংক্রমণ এখনও কাটেনি, রয়েছে জ্বরও, রাকেশের শারীরিক অবস্থার আপডেট দিলেন সুদীপা

গতকালই জানা গিয়েছিল, বিষাক্ত পোকার কামড়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাজেশ শর্মা। তড়িঘড়ি কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন তিনি? রাজেশ শর্মার হেলথ আপডেট দিলেন সুদীপা চট্টোপাধ্যায়।

Published on: Jul 8, 2026, 16:34:28 IST
Advertisement

গতকালই জানা গিয়েছিল, বিষাক্ত পোকার কামড়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাজেশ শর্মা। তড়িঘড়ি কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখন কেমন আছেন তিনি? রাজেশ শর্মার হেলথ আপডেট দিলেন সুদীপা চট্টোপাধ্যায়।

রাকেশের শারীরিক অবস্থার আপডেট দিলেন সুদীপা
রাকেশের শারীরিক অবস্থার আপডেট দিলেন সুদীপা

খুব সম্প্রতি অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘চোর’ ছবিতে কাজ করেছিলেন রাজেশ শর্মা। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে চট্টোপাধ্যায় পরিবারের। রাজেশের অসুস্থতার খবর পেয়ে সকাল বিকেল দু'বেলা হাসপাতালে যাচ্ছেন অগ্নিদেব এবং সুদীপা দুজনেই।

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানোর পর রাজেশ শর্মার শরীর এখন কেমন আছে, জানালেন সুদীপা। শুধু তাই নয়, ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল সেটাও জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্ট থেকে বেশ বোঝাই যাচ্ছে, হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। রামোজি ফিল্ম সিটির ভেতরে একটি জঙ্গলে চলছিল শুটিং। শটের ফাঁকে জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে গিয়েছিলেন রাজেশ।

যদিও ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকা সম্ভাবনা যে রয়েছে, সেটা জানতেন অভিনেতা। কিন্তু সতর্কবার্তাকে তেমনভাবে গুরুত্ব দেননি তিনি। জঙ্গলের মধ্যে থাকা কোনও বিষাক্ত মাকড়সা কামড়ে যায় অভিনেতার পায়ে। কিছুক্ষণের মধ্যেই পা ফুলে যায়। সংক্রমণ দ্রুত ছড়িয়ে যায় শরীরে। প্রাথমিকভাবে ব্যাপারটা স্বাভাবিক মনে হলেও পরে বোঝা যায় যে সংক্রমণের ফলে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা

শারীরিক সমস্যা জটিল হতেই রাজেশ শর্মাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। গোটা একদিন কেটে দিলেও এখনও শ্বাসকষ্ট রয়েছে, সঙ্গে রয়েছে জ্বর। সুগার ওঠানামা করছে। আপাতত পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়েছে ইনফেকশন। পায়ে রক্ত জমাট বেঁধে সংক্রমণ যাতে ফুসফুস অবধি না ছড়ায় সেইদিকেই কড়া নজর দিচ্ছেন চিকিৎসকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks