Sudipa Chatterjee: রাহুলের ছবি বিতর্কে জীতুর হয়ে মুখ খুললেন সুদীপা, পায়েল-মৌসুমিকে দিলেন কড়া জবাব

Sudipa Chatterjee stands by Jeetu: একদিকে যেমন টলি ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব জীতুর বিরুদ্ধে মুখ খুলেছেন, তেমন অন্যদিকে অভিনেতার হয়ে এবার মাঠে নামলেন সুদীপা চট্টোপাধ্যায়।

Apr 18, 2026, 11:07:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর ছবি নিয়ে প্রতিবাদে নেমেছিলেন অভিনেতা জীতু কমল। রাহুলের পাশাপাশি নিজের ছবিতেও মালা দিয়ে গাছ তলায় বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এইভাবে প্রতিবাদ জানানোয় জীতুর বিপক্ষে কথা বলেছিলেন একাধিক তারকা। এবার সেই বিতর্ক আরও অনেক বড় আকার ধারণ করে যখন অভিনেত্রী পায়েল দে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, প্রতিবাদ জানানোর পর রাহুলের ছবি ধুলোয় ফেলে চলে আসেন জীতু। পরে সেটা তুলে রাখা হয় আর্টিস্ট ফোরামের অফিসে।

রাহুলের ছবি বিতর্কে জীতুর পাশে দাঁড়ালেন সুদীপা
রাহুলের ছবি বিতর্কে জীতুর পাশে দাঁড়ালেন সুদীপা

পায়েলের এই বক্তব্যে জীতুর বিপক্ষে মন্তব্য করেন সুদীপ্তা, বিদিপ্তা এবং রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য কমেন্ট বক্সে লেখেন, ‘জীতু নামের ছেলেটিকে যেদিন পাব বুঝিয়ে দেব। ভগবান করুক ওর মুখটা যেন দেখতে না হয়।’ তবে একদিকে যেমন টলি ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব জীতুর বিরুদ্ধে মুখ খুলেছেন, তেমন অন্যদিকে অভিনেতার হয়ে এবার মাঠে নামলেন সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: 'ব্রিটিশ হলে না হয় বিশ্বাস...', বাঙালি হয়েও বাংলা না জানায় কটাক্ষের মুখে শ্রুতি

সুদীপা জীতুর পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি অভিনেত্রী পায়েল এবং মৌসুমী ভট্টাচার্যকে একহাত নেন। তিনি দুজনের উদ্দেশ্যেই কিছু প্রশ্ন রাখেন যার মধ্যে প্রথমত তিনি জিজ্ঞাসা করেন এইভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার কি প্রয়োজন ছিল? যেখানে ব্যাঙ্ক অথবা স্কুলের কর্মীদের মধ্যে প্রকাশ্যে এরকম মন্তব্য করতে কাউকে দেখা যায় না সেখানে টলিউড ইন্ডাস্ট্রির মতো বিশাল বড় একটি ইন্ডাস্ট্রিতে কিভাবে এই ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে পায়েলের সঙ্গে অভিনয় করেন জীতু, সেক্ষেত্রে পায়েলকে সুদীপা প্রশ্ন করেছেন একই সেটে যখন একসঙ্গে কাজ করেন তাহলে এই কথাগুলো সামনাসামনি কেন বললেন না অভিনেত্রী।? কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হল তাঁকে? একসঙ্গে কাজ করার সুবাদে নিশ্চয়ই জীতুর ফোন নাম্বার আছে পায়েলের কাছে, তাহলে কেন ফোন করে সবটা বললেন না তিনি?

অন্যদিকে মৌসুমীর কাজের প্রসঙ্গ টেনে এনে সুদীপা লেখেন, মৌসুমী কাজ করেছেন যেটা মানুষের মনে থাকবে এমন পাঁচটা কাজও কেউ বলতে পারবে না খুব সম্ভবত তাহলে এমন মানুষের কথা কেন কেউ শুনবে? অন্যদিকে তিনি যেভাবে জীতুকে সামনে পেলে কথাটা বলেছেন, সেটা একেবারেই বলা যায় না বলে মনে করেন অভিনেত্রী। শুধুমাত্র মহিলা বলেই কি এই কথা বলা যায়? প্রশ্ন সুদীপার।

আরও পড়ুন: প্রচন্ড গরমে আউটডোর শ্যুটিংয়ে নাজেহাল মানসী! কীভাবে রাখেন নিজের যত্ন?

মৌসুমিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুদীপা লেখেন, তিনি যদি চান সামনাসামনি দেখা করতে পারেন জীতুর সঙ্গে। সবশেষে সুদীপা আর্টিস্ট ফোরামের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাঁরা এই গোটা ব্যাপারটা একটু দেখেন। যে ইন্ডাস্ট্রির শিল্পীদের দর্শকরা এত ভালোবাসেন, তাঁদের এইভাবে কাদা ছোড়াছুড়ি করতে দেখে ভীষণ আশাহত হয়ে পড়েছেন সুদীপা।