...
...
Next Story

Sudipa Chatterjee: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

Sudipa Chatterjee: একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সঞ্চালিকা হিসাবে সুপরিচিত সুদীপা চট্টোপাধ্যায়। বহু বছর রান্নাঘর সঞ্চালনা করেছেন তিনি একা হাতে। জি বাংলার রান্নাঘর এবং সুদীপা চট্টোপাধ্যায় এই দুটি ছিল সমার্থক শব্দ। যদিও এখন তিনি সেই সঞ্চালনার জায়গা থেকে সরে এসেছেন।

Published on: Jul 18, 2026, 15:15:16 IST
Advertisement

Sudipa Chatterjee: একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সঞ্চালিকা হিসাবে সুপরিচিত সুদীপা চট্টোপাধ্যায়। বহু বছর ‘রান্নাঘর’ সঞ্চালনা করেছেন তিনি একা হাতে। জি বাংলার ‘রান্নাঘর’ এবং সুদীপা চট্টোপাধ্যায় এই দুটি ছিল সমার্থক শব্দ। যদিও এখন তিনি সেই সঞ্চালনার জায়গা থেকে সরে এসেছেন।

অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা
অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা

তবে সঞ্চালনা না করলেও চিত্রনাট্য লেখা অথবা অভিনয় এই সব কিছু নিয়েই চলছে সুদীপার জীবন। খুব সম্প্রতি শেষ হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘চোর’- এর শুটিং। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপা। খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। রথের দিন এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

তবে শুধু ‘চোর’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে তা নয় রথের দিন আরও একটি বড় খবর দিয়েছেন সুদীপা। খুব তাড়াতাড়ি সুদীপাকে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম লুকে। কোথায় কবে থেকে দেখা যাবে অভিনেত্রীকে? সেকথাও নিজেই জানিয়েছেন তিনি।

রথযাত্রার শুভক্ষণে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সুদীপা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর তার নিচে বড় বড় করে লেখা, সঙ্গে সুদীপা। নিচে লেখা গল্পে, কথায়, অনুভবে। ক্যাপশনে তিনি লিখেছেন, কামিং সুন।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

এবার সেই তালিকায় নাম লেখালেন সুদীপাও। অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহ শিল্পীরাও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আগামী দিনের জন্য। যেহেতু সুদীপা বহুদিন ধরে একজন সঞ্চালিকা হিসেবে একটি জনপ্রিয় অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাই মনে করা যেতেই পারে যে এই অনুষ্ঠানটিও তিনি নিঃসন্দেহে সফলভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks