...
...
Next Story

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োয় তৃণমূলের প্রচার! তবে কি শাশুড়ির পথেই হাঁটছেন তিনি? কবে যোগ দিচ্ছেন দলে?

টলিপাড়ার সুপরিচিত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে পরিচিত নন তিনি, তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির পুত্রবধূ। খুব স্বাভাবিকভাবেই তাই প্রতি বছর ভোটের আগে সুদীপ্তার শাসক দলে যোগ দেওয়া নিয়ে হয় তুমুল জল্পনা কল্পনা।

Published on: Feb 15, 2026, 20:49:29 IST
Advertisement

টলিপাড়ার সুপরিচিত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে পরিচিত নন তিনি, তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির পুত্রবধূ। খুব স্বাভাবিকভাবেই তাই প্রতি বছর ভোটের আগে সুদীপ্তার শাসক দলে যোগ দেওয়া নিয়ে হয় তুমুল জল্পনা কল্পনা।

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োয় তৃণমূলের প্রচার!
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োয় তৃণমূলের প্রচার!

তবে এবার সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তার যে ভিডিও ভাইরাল হল তাতে সেই জল্পনা কল্পনায় আরও কিছুটা ঘি ঢেলে দিলেন অভিনেত্রী নিজেই। রবিবার সুদীপ্তা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে দেখা যায়।

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

আদ্যপ্রান্ত এই ভিডিওটি যে শুধুমাত্র শাসকদলের প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়তে দেখা যাবে অভিনেত্রীকে?

ভিডিয়ো প্রসঙ্গে

ভিডিও শুরু হতেই দেখতে পাওয়া যায় মঞ্চে দাঁড়িয়ে আমি বাংলায় গান গাই গানটি গাইছেন অভিনেত্রী। কিন্তু তিনি গান গাইতে উঠলেই তাকে থামিয়ে দেওয়া হয়। প্রথমে তিনি স্টেজ থেকে নেমে আসেন এবং বিভিন্ন কটুক্তি যখন তার দিকে ধেয়ে আসে তখন তিনি কিছুই বলেন না।

এরপরেই দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। খুব স্বাভাবিক ভাবেই তাই বোঝা যাচ্ছে যে এই ভিডিওটি সম্পূর্ণ শাসকদলের প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তাহলে কী সত্যিই শাসক দলে যোগ দিতে চলেছেন অভিনেত্রী?

আরও পড়ুন: মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যদি মুখ্যমন্ত্রী মনে করেন অবশ্যই আমি দলে যোগ দেব। এখনও আনুষ্ঠানিক যোগদান করিনি আমি। আমি সব সময় ওঁকে অনুসরণ করি। উনি আমার আইডল।

প্রসঙ্গত, সুদীপ্তার শশুর, শাশুড়ি এমনকি স্বামী সকলেই তৃণমূলের ঘনিষ্ঠ। একদিকে যেমন শাশুড়ি দুবারের বিধায়ক তেমন অন্যদিকে শশুর এবং স্বামী দুজনেই তৃণমূলের নেতা। খুব স্বাভাবিক ভাবেই তাই পরিবারের অন্যতম সদস্য হওয়ার দরুন সুদীপ্তা আগামীদিনে শাসক দলে যোগ দিতেই পারেন, এমনটা মনে করছেন অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks