Sudipta Chakraborty: প্রথম প্রতিযোগিতাতেই বাজিমাত, রাজ্যের হয়ে ব্রোঞ্জ আনল সুদীপ্তার মেয়ে শাহিদা

Sudipta Chakraborty: তারকা সন্তান হলেও সুদীপ্তা চক্রবর্তী মেয়ে শাহিদা নীরা সেইভাবে কখনও লাইমলাইটে আসেনি। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে নিজের জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত সে।

Updated on: Jun 6, 2026, 22:15:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sudipta Chakraborty: তারকা সন্তান হলেও সুদীপ্তা চক্রবর্তী মেয়ে শাহিদা নীরা সেইভাবে কখনও লাইমলাইটে আসেনি। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে নিজের জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত সে। গত মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন, ২৯ থেকে ৩১ মে গোয়ায় অনুষ্ঠিত হওয়া নবম জাতীয় ফিল্ম সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৬- এ অংশগ্রহণ করতে চলেছে তাঁর মেয়ে। এবার এই প্রতিযোগিতায় মেয়ের ব্রোঞ্জ জেতার খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

রাজ্যের হয়ে ব্রোঞ্জ আনল সুদীপ্তার মেয়ে শাহিদা
রাজ্যের হয়ে ব্রোঞ্জ আনল সুদীপ্তার মেয়ে শাহিদা

সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে শাহিদা ব্রোঞ্জ পদক পেয়েছে প্রতিযোগিতায়। একটি ছবিতে কোচ স্যারদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুদীপ্তা কন্যাকে। একটি ছবিতে রয়েছে বাবা-মেয়ের ছবিও। সঙ্গে রয়েছে পদক এবং সার্টিফিকেটের ছবি।

আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

ছবিগুলি পোস্ট করে সুদীপ্তা লেখেন, ‘আমার ছোট্ট মেয়েটি আজ ঘরে ব্রোঞ্জ নিয়ে এলো। নিজের প্রথম সাঁতার প্রতিযোগিতাতে শাহিদা বাংলার জন্য এক টি ব্রোঞ্জ পদক জিতেছে। ওর কোচেরা ভীষণ খুশি। আমরাও। ইতিমধ্যেই পরবর্তী প্রতিযোগিতার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। এর সমস্ত কৃতিত্ব ওর কানাই স্যারের, যিনি ওর ওপর অগাধ বিশ্বাস রেখে মাত্র ৫ মাসের মধ্যে এটি সম্ভব করেছেন। শংকর স্যারকেও ধন্যবাদ। আর বাড়িতে সমস্ত কৃতিত্ব ওর বাবার। মা থাকলে আজ সত্যিই খুশি হতেন।’

প্রসঙ্গত, গত মাসে সুদীপ্তা মেয়ের যে ছবিটি পোস্ট করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন, শাহিদা প্রতিদিন নিয়ম করে তিন ঘন্টা জলের তলায় অনুশীলন করেছে। সমবয়সী বাকি বাচ্চারা যেখানে ছুটির দিনে খেলায় মেতে থাকত, শনিবার রবিবারও টানা ছয় থেকে সাত ঘন্টা কঠোর পরিশ্রম করত সে।

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?

তবে এই সবকিছু জন্য যে মানুষটার অবদান সব থেকে বেশি তিনি হলেন সুদীপ্তার স্বামী। কাজের ক্ষেত্রে অভিনেত্রীকে মাঝেমধ্যেই বাড়ির বাইরে থাকতে হয়, সেখানে দাঁড়িয়ে শাহিদার বাবা সব সময় মেয়ের পাশে ছিলেন। অভিষেকের অদম্য জেদ, মানসিক সমর্থনের জন্যই মেয়ের আজ এই সফলতা বলেই মনে করেন সুদীপ্তা।