...
...
Next Story

'রাহুলকে অপমানটা না করলেই পারতে...', মৌমিতাকে শিক্ষার পাঠ পড়ালেন সুদীপ্তা

গত মার্চ মাসে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু মৃত্যুর ৫ মাস পর আচমকাই অভিনেত্রী মৌমিতা পন্ডিত দাবি করেন, রাহুলের সঙ্গে নাকি তাঁর প্রেমের সম্পর্ক ছিল।

Published on: Aug 22, 2026, 15:34:13 IST
Advertisement

গত মার্চ মাসে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু মৃত্যুর ৫ মাস পর আচমকাই অভিনেত্রী মৌমিতা পন্ডিত দাবি করেন, রাহুলের সঙ্গে নাকি তাঁর প্রেমের সম্পর্ক ছিল। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী, যা দেখার পর থেকেই ফের রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় কাটাছেঁড়া।

মৌমিতাকে শিক্ষার পাঠ পড়ালেন সুদীপ্তা
মৌমিতাকে শিক্ষার পাঠ পড়ালেন সুদীপ্তা

যে মানুষটা ৫ মাস আগেই সকলকে ছেড়ে চলে গিয়েছে, তার ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে কাটাছেঁড়া হোক, এমনটা অনেকেই চান না। মৌমিতা পণ্ডিত কেন আগে এমন কথা বলেননি, এখনই বা কেন তিনি এই কথা বলছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনেই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি মৌমিতা পণ্ডিতকে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী।

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

সুদীপ্তা শুধুমাত্র রাহুলের সহ অভিনেত্রী তা নয়, তিনি রাহুলের বড় দিদির মতো। রাহুলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুদীপ্তা। প্রিয়াঙ্কা সহজ এবং গোটা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। তাই ভাতৃসম রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে দেখে আর চুপ করে থাকতে পারলেন না অভিনেত্রী।

সুদীপ্তার কথায়, ‘প্রিয়াঙ্কা এবং সহজ যারা প্রতিনিয়ত রাহুলের চলে যাওয়ার কষ্ট বুকে নিয়ে এগিয়ে চলেছেন, যেখানে রাহুলের মা দাদা প্রতিনিয়ত কষ্ট পেয়ে চলেছেন সেখানে দাঁড়িয়ে এমন একটা অপমান করা একেবারেই ঠিক নয় বলে মনে করেছেন সুদীপ্তা। রাহুলের সম্মানের কথা ভাবা উচিত ছিল মৌমিতা, কারণ সম্মান ছাড়া ভালোবাসা হয় না। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেটা শুধুমাত্র রাহুলকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে বলেই মনে করেছেন অভিনেত্রী।’

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

মৌমিতার প্রতি সুদীপ্তার জিজ্ঞাসা, যদি রাহুলকে সত্যিই মৌমিতা ভালবেসে থাকতেন তাহলে কেন রাহুলের মৃত্যুর পর ওড়িশায় ছুটে যাননি তিনি? কেন আই ওয়ান্ট জাস্টিস লিখে রাহুলের মৃত্যুর বিচার চাননি মৌমিতা? বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে বিচার পাওয়া অর্থ ব্যয় সাপেক্ষ সেখানে দাঁড়িয়ে কেন উকিলের ফিস নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করেননি মৌমিতা?

সবশেষে মৌমিতাকে নিজের জীবনে খুশি থাকার পরামর্শ দিয়েছেন সুদীপ্তা। পরামর্শ দিয়েছেন গান শুনতে, বই পড়তে, নিজের জীবনে আত্মবিশ্বাসী হতে। নিজের কাজ নিয়ে আরও অনেক বেশি মনোযোগী হতে, কিন্তু এইভাবে লোক সম্মুখে অন্য কাউকে ছোট যেন তিনি না করেন এমনটাই অনুরোধ করেছেন সুদীপ্তা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks