WB Assembly Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব চলছে আজ। রাজ্য জুড়ে আজ টানটান উত্তেজনার আবহ। সকাল থেকে রাজ্যবাসী চোখ ভোট বাক্সে। পরিবর্তন না প্রত্যাবর্তন? জনতার রায় কোন দিকে যায়, সে দিকেই এখন চোখ পশ্চিমবঙ্গবাসীর। এবার রাজ্যের মসনদে কে বসতে চলেছে? তা উত্তর অবশ্য দেবে সময়। তবে বাংলার রাজনীতির ময়দানে বর্তমান গণনার নিরিখে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। আর এর মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর।

আরও পড়ুন: 'ভালো হবে রেজাল্ট, সময় দাও...', BJP-র সজল এগিয়ে, তবে জয় নিয়ে আশাবাদী সায়ন্তিকা
অভিনেত্রী বাম মনস্ক। শুরু থেকে তিনি তাঁর অবস্থান নিয়ে স্পষ্ট থেকেছেন। আরজি করের নারকীয় ঘটনার পর রাত দখলের মিছিলেও অভিনেত্রীকে সামিল হতে দেখা গিয়েছিল। রাজ্য তথা রাজনীতি নিয়ে সব সময়ই ওয়াকিবহাল থাকেন অভিনেত্রী। রাজনৈতিক নানা বিষয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি মত প্রকাশ করেন। আর সেখানে গণনার এই বিশেষ দিনও ব্যতিক্রম নয়।
আজকের গণনার ট্রেন্ডকে মাথায় রেখে তিনি বেশ ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করলেন। সোমবার নায়িকাকে তাঁর সমাজমাধ্যমের পাতায় লিখতে দেখা যায়, ‘ফায়ার টু ফ্রাইং প্যান।’ অনেকের মতে এই কথা যে আজকের গণনার দিকেই নির্দেশ করছে তা একপ্রকার বলাই যায়।
আরও পড়ুন: ৫৪ বছরে ৩য় বার বাবা হচ্ছেন কাঞ্চন? ফের অন্তঃসত্ত্বা শ্রীময়ী? এই ছবি থেকে জল্পনা
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। ১৬ জেলার মোট ১৫২টি আসনে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন।
{{/usCountry}}প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। ১৬ জেলার মোট ১৫২টি আসনে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন।
{{/usCountry}}অন্যদিকে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হয়েছিল ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ২য় দফার ভোট যে যে জায়গায় হয়েছিল তা একপ্রকার তৃণমূল কংগ্রেসের গড় ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ১৪২টি আসনের মধ্যে তৃণমূলই জিতেছিল ১২৩টিতে। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। সেই দুর্গ তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারছে? নাকি সেখানে পদ্ম ফুল ফুটবে তাঁর উত্তর দেবে সময়।