সুকেশ চন্দ্রশেখর, প্রায় ২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় তিনি বিগত বেশ কিছু বছর ধরে জেলবন্দী। যদিও মাঝেমধ্যেই তিনি খবরে শিরোনামে উঠে আসেন কারণ জেলে বন্দী হলেও তিনি তাঁর ভালোবাসার মানুষ জ্যাকলিন ফার্নান্ডেজকে মাঝেমধ্যেই চিঠি পাঠান যেখানে লেখা থাকে ভালোবাসার কথা। যদিও নায়িকার তরফ থেকে কোনও উত্তর আসে না, এমনকি জ্যাকলিন এই ভালোবাসার কথা অস্বীকার করেছেন বহুবার।

কিন্তু এবার একদম অন্য একটি কারণে খবরের শিরোনামে উঠে এলেন সুকেশ। খুব সম্প্রতি নেটফ্লিক্স একটি ডকুমেন্টারির ঘোষণা করেছে যার নাম ‘লাভ, স্ক্যম ওর ধোকা: দ্যা সুকেশ চন্দ্রশেখর স্টোরি’। ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। জানা গিয়েছে, এই ডকুমেন্টারি তৈরি হবে সুকেশের আর্থিক জালিয়াতির গল্প থেকে শুরু করে তাঁর ভালোবাসার গল্প পর্যন্ত।
আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?
কিন্তু এই ডকুমেন্টারির কথা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই এবার আইনি নোটিশ পাঠালেন সুকেশ। নেটফ্লিক্সকে নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছেন সুকেশ। শুধু তাই নয়, এই সিরিজ যাতে মুক্তি না পায়, তার জন্য স্থগিতাদেশ জারি করার আবেদন চেয়েছেন তিনি।
সুকেশ যে আইনি নোটিশ পাঠিয়েছেন সেখানে উল্লেখ রয়েছে, নির্মাতারা এই সিরিজ জনসমক্ষে আনার আগে তাঁর সঙ্গে কোন কথাই বলেননি। এই পুরো তথ্যচিত্র একদিক বিচার করে বানানো হয়েছে। আর এই সিরিজে যে ফৌজদারি মামলাগুলির উল্লেখ রয়েছে, এগুলির সাক্ষ্য প্রমাণ যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ এই সিরিজ মুক্তি দেওয়া যাবে না।
{{/usCountry}}সুকেশ যে আইনি নোটিশ পাঠিয়েছেন সেখানে উল্লেখ রয়েছে, নির্মাতারা এই সিরিজ জনসমক্ষে আনার আগে তাঁর সঙ্গে কোন কথাই বলেননি। এই পুরো তথ্যচিত্র একদিক বিচার করে বানানো হয়েছে। আর এই সিরিজে যে ফৌজদারি মামলাগুলির উল্লেখ রয়েছে, এগুলির সাক্ষ্য প্রমাণ যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ এই সিরিজ মুক্তি দেওয়া যাবে না।
{{/usCountry}}আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী
তবে আইনজীবীদের মাধ্যমে শুধুমাত্র এই ডকুমেন্টারির মুক্তি স্থগিত করার আবেদন জানিয়েছেন সুকেশ তা কিন্তু নয়, যতদিন না এই মামলার রায় বের হবে, ততদিন এই ডকুমেন্টারির ট্রেলার পর্যন্ত প্রকাশ্যে আনতে পারবে না নেটফ্লিক্স। এই মামলার আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর। যদিও আপাতত নেটফ্লিক্স-এর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।