...
...
Next Story

'ফ্যামিলিওয়ালা' মুক্তির দিন ঘোষণা সুমনের, পুজোর পর বড়দিনেও হবে জোরদার লড়াই

এই বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে। জানানো হয়েছিল মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে।

Published on: Nov 25, 2026, 15:00:41 IST
Advertisement

এই বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে। জানানো হয়েছিল মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে। একজন খুব সাধারণ মানুষ যার প্রত্যেক অভিব্যক্তি প্রকাশ পায় কোন না কোন সময়, সেই ব্যক্তির গল্প নিয়েই আসতে চলেছে ফ্যামিলিওয়ালা।

'ফ্যামিলিওয়ালা' মুক্তির দিন ঘোষণা সুমনের
'ফ্যামিলিওয়ালা' মুক্তির দিন ঘোষণা সুমনের

‘ফ্যামিলিওয়ালা’ সিনেমায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী। উইন্ডোজ এবং মায়ারিলা ফিল্মস নিবেদিত এই ছবিটি আসছে আগামী ২৪ ডিসেম্বর।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

ইতিমধ্যেই বড়দিনের প্রাক্কালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির ঘোষণা করে দিয়েছেন দেব। ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা হলেও পরে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায়। অন্যদিকে হিন্দি ছবি ‘কিং’ মুক্তি পেতে চলেছে ওই একই সময়ে।

যদিও বিগত কিছুদিনের বামাখ্যাপা ছবিটির হল পাওয়া নিয়ে যে ঘটনা ঘটেছিল তাতে পরিচালক সুমন ঘোষ এই ছবিটি মুক্তি নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। যেহেতু ২৪ ডিসেম্বর শাহরুখ খানের সিনেমা মুক্তি পাবে, তাই তিনি সিনেমাটি মুক্তি দেওয়া নিয়ে চিন্তায় ছিলেন তবে গতকাল শুভেন্দু অধিকারী, যে ঘোষণা করে দিয়েছেন তারপর আজ ছবি মুক্তির তারিখ ঘোষণা করে দিলেন পরিচালক।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

এরপরেই আজ ‘ফ্যামিলিওয়ালা’ ছবি মুক্তির তারিখ ঘোষণা করে দিলেন পরিচালক। এর আগে দুর্গাপুজোর উইনার প্রোডাকশন হাউজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দেবের। এবার আবার সেই লড়াইয়ের পালা। সঙ্গে থাকবে শাহরুখ খানের ‘কিং’। সবকিছু মিলিয়ে বড়দিনে বক্স অফিসে যে লড়াই খুব জোরদার হতে চলেছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks