...
...
Next Story

ঋত্বিক ঘটকের স্মরণে তৈরি ছবি ‘অ২’, জায়গা করে নিল কলকাতা চলচ্চিত্র উৎসবে

ঋত্বিক ঘটকের সম্মানে একটি মানবিক চলচ্চিত্র বানিয়েছিলেন পরিচালক সুমন মৈত্র। ছবির নাম ‘অ২’। এই ছবিটি স্বাধীনভাবে নির্মিত বাংলা ছবি। সিনেমাটি জায়গা করে নিয়েছে চলতি বছরের ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Published on: Oct 31, 2025, 23:10:33 IST
Advertisement

ঋত্বিক ঘটকের সম্মানে একটি মানবিক চলচ্চিত্র বানিয়েছিলেন পরিচালক সুমন মৈত্র। ছবির নাম ‘অ২’। এই ছবিটি স্বাধীনভাবে নির্মিত বাংলা ছবি। সিনেমাটি জায়গা করে নিয়েছে চলতি বছরের ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ঋত্বিক ঘটকের স্মরণে তৈরি ছবি ‘অ২’
ঋত্বিক ঘটকের স্মরণে তৈরি ছবি ‘অ২’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে এই অসামান্য ছবিটি। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছে অপু এবং দুর্গা। তবে সত্যজিৎ রায়ের অপু-দুর্গা নয়, এই চরিত্র দুটি একে অপরের প্রেমিক প্রেমিকা।

আরও পড়ুন: জন্মদিনেই ঘটল বিপদ! ভাঙ্গা পা নিয়েই কেক কাটলেন নীলায়নের মা

এই সিনেমায় অপু লিখতে ভীষণ ভালোবাসে উপন্যাস লিখতে চায়। অপরদিকে দুর্গা, নিজের ভালোবাসায় এবং বেদনাকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করে চলেছে। এই দুই মানুষের মধ্যে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে।

এই সিনেমায় অভিনয় করার মাধ্যমে প্রথম বড়পর্দায় ডেবিও করেছেন অভিনেত্রী অঙ্কিতা ব্রহ্ম, যিনি ‘গাটছড়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় করেছেন অভিনেতা রৌনক ভট্টাচার্য, যিনি ‘আদিশক্তি আদ্যাপীঠ’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

আগামী ৪ নভেম্বর ২০২৫ ঋত্বিক ঘটকের শতবর্ষে এই ছবিটি প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই সিনেমাটি শুধুমাত্র একটি ছবি নয়, বহু মানুষের নীরব প্রতিবাদ। একটা আশার গল্প, যা আজও মানুষের মনে থেকে গেছে নীরবে।

আরও পড়ুন: পরিবার ছেড়ে পাহাড়ে রূপসা, ঘটে গেল দুর্ঘটনা, তদন্তে উঠে এল ভয়ঙ্কর সত্যি

এর আগে সুমন ‘আবার অরণ্যে দিনরাত্রি’, ‘সীমান্ত’, ‘দ্য বেস্ট সেলার’, ‘আমি ও অপু’, ৭'১ ব্রোকেন লাইস', ‘দশমী’ সহ একাধিক ছবি পরিচালনা করেছেন। বাংলা ছাড়াও হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন এই পরিচালক।

ঋত্বিক ঘটকের আগে সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে ‘আমি ও অপু’ সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর গল্প একই রেখে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন তিনি। এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন ঈশান রানা, প্রকৃতি পূজারিনী, সুশীল শিকারিয়া, ধ্রুব দেবনাথ এবং সৌমিত্র ঘোষ।

‘সীমান্ত’ ছবিতেও ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়ার দুদিকের অপরাধ দুনিয়াকে তুলে ধরেছিলেন পরিচালক। ‘সীমান্ত’ ছবিতে পায়েল সরকার, সাহেব ভট্টাচার্য, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রনজয় এবং সুদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe