Sumit Samaddar: খরাজের ডাবিং পছন্দ না হওয়ায় যা করেছিলেন অনীক, ‘ভূতের ভবিষ্যৎ’- এর না বলা কথা ফাঁস করলেন সুমিত সমাদ্দার

Sumit Samaddar: ২০১২ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’। পরিচালক যে নিজের সিনেমা নিয়ে কতটা খুঁতখুতে ছিলেন, তারই একটি উদাহরণ তুলে ধরেন সুমিত সমাদ্দার।

Published on: Jun 5, 2026, 12:28:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sumit Samaddar: ২০১২ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’। অন্য ধাঁচের এই সিনেমাটি বাংলা ছবিকে নিয়ে গিয়েছিল একেবারে অন্য মাত্রায়। ছবিতে ধরা দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, সুমিত সমাদ্দার, খরাজ মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, শাশ্বত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

খরাজের ডাবিং পছন্দ না হওয়ায় যা করেছিলেন অনীক
খরাজের ডাবিং পছন্দ না হওয়ায় যা করেছিলেন অনীক

ভূতের ভবিষ্যৎ নিয়ে সুমিত সমাদ্দার

খুব সম্প্রতি না ফেরার দেশে চলে গিয়েছেন পরিচালক অনীক দত্ত। গত ২৭ মে আচমকাই শুনতে পাওয়া যায় পরিচালকের মৃত্যুর কথা। ছাদ থেকে লাফ মেরে আত্মঘাতী হন তিনি, পেছনে রেখে যান একটি সুইসাইড নোট যেখানে জীবনের অবসানের কথা তুলে ধরেছিলেন তিনি। এই সবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুমিত সমাদ্দারের সাক্ষাৎকারের ভিডিয়ো, যেটা Filmwallah পেজ থেকে শেয়ার করা হয়।

আরও পড়ুন: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?

পরিচালক হিসাবে অনীক দত্ত ছিলেন ভীষণ খুঁতখুঁতে। তিনি নিজে যেমন ভীষণ পরিশ্রম করতেন তেমনি অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে প্রত্যেকটি শট যাতে পারফেক্ট হয় তার জন্য জোর দিতেন তিনি। পরিচালক যে নিজের সিনেমা নিয়ে কতটা খুঁতখুতে ছিলেন, তারই একটি উদাহরণ তুলে ধরেন সুমিত সমাদ্দার।

সুমিত ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়ও, যিনি শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, ডাবিং এর জন্য বিখ্যাত। নামিদামি ব্যক্তিত্বদের গলার স্বর নিমেষে নকল করতে পারেন খরাজ মুখোপাধ্যায়। কিন্তু যে মানুষটার গলার স্বর নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ থাকে না, এই খরাজ মুখোপাধ্যায়ের ডাবিং নিয়েই অনীক দত্ত ছিলেন অসন্তুষ্ট।

সুমিত সমাদ্দারের কথায়, ‘ভূতের ভবিষ্য’ৎ ছবিতে খরাজ মুখোপাধ্যায়ের ডাবিং যখন শেষ হয়, তখন অনীক দত্ত খরাজকে বলেন, তিনি একবার ট্রাই করতে চান। এই কথা শুনে কিঞ্চিত অসন্তুষ্ট হয়েছিলেন খরাজ, কিন্তু পরিচালককে বাধা দেননি তিনি। পরবর্তীকালে যখন সিনেমাটা রিলিজ হয়, তখন খরাজ মুখোপাধ্যায় নিজের মুখে অনীক দত্তের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে যান।

আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি,ছোঁড়া হল ডিম, উঠল ‘চোর’ স্লোগান, কী কারণ?

সুমিত বলেন, ‘যে মানুষটার ডাবিং বিশ্ববিখ্যাত, সেই খরাজ মুখোপাধ্যায়ের ডাবিং করেছিলেন অনীক দত্ত। তিনি এতটাই নিজের কাজ নিয়ে চিন্তিত থাকতেন। পরে যখন সিনেমা মুক্তি পায় তখন কেউ এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি যে খরাজ মুখোপাধ্যায়ের গলা নয় সেটা। অবিকল একই রকম শুনতে লাগছিল দুজনের গলা।’

সুমিত সমাদ্দারের মুখে এই কথা শুনে নেট পাড়ার অনেকেই বিষয় প্রকাশ করেছেন। তবে কেউ কেউ জানিয়েছেন, এই ঘটনাটা অনীক দত্ত নিজেই একটি ইন্টারভিউতে বলেছিলেন। তবে শুধুমাত্র খরাজ মুখোপাধ্যায়ের ডাবিং নয়, ‘অপরাজিত’ ছবিতে চুনিবালা দেবীর এবং ‘মেঘনাদবধ রহস্য’ সিনেমায় নিমু ভৌমিকের কণ্ঠ স্বরূও দিয়েছিলেন স্বয়ং অনীক দত্ত।