...
...
Next Story

কেন এতদিন ছিলেন আড়ালে? অবশেষে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন সুমনা

সুমনা চক্রবর্তী, কপিল শর্মা শো থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে বেশ কিছু মাস ধরে সুমনাকে প্রচারের আলো থেকে দূরে থাকতে দেখা যায়। সুমনা নিয়ে যখন বিস্তর জল্পনা কল্পনা চলছে ঠিক তখনই নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Published on: Jul 5, 2026, 22:49:32 IST
Advertisement

সুমনা চক্রবর্তী, কপিল শর্মা শো থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে বেশ কিছু মাস ধরে সুমনাকে প্রচারের আলো থেকে দূরে থাকতে দেখা যায়। সুমনা নিয়ে যখন বিস্তর জল্পনা কল্পনা চলছে ঠিক তখনই নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

অবশেষে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন সুমনা
অবশেষে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন সুমনা

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি দীর্ঘ নোট শেয়ার করে সুমনা লেখেন, ‘অনেকদিন পর আবার সকলের মাঝখানে ফিরতে পেরে আমি ভীষণ খুশি। গত দুমাস যেন নিজেকে লুকিয়ে রেখেছিলাম পাথরের আড়ালে। কিছুটা ইচ্ছে করেই সমাজ মাধ্যম থেকে দূরে ছিলাম। গত ৪ মে আমার এন্ড্রু মেট্রিওসিসের অপারেশন হয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুগছিলাম। ওষুধ খেয়েও কোনও কাজ হয়নি। অবশেষে অপারেশন করাতে হল।’

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

তবে এখন তিনি অনেকটাই সুস্থ। তিনি লেখেন, ‘গত ২ মাস ধরে সুস্থ হওয়ার চেষ্টা করছি। শুধু শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকেও। তবে এখন অনেকটাই ভালো আছি। তবে যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেই হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না।’

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

সুস্থ হওয়ার পর তিনি একটাই সিদ্ধান্ত নিয়েছেন, কাজের বাইরে নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যর দিকে নজর দেবেন। সময় কাটাবেন বই পড়ে, গাছপালার পরিচর্যা করে, স্বাধীন জীবন যাপন করে। এছাড়াও নারীদের একটি কমিউনিটি গড়ে তোলা এবং সন্তানের মা না হওয়ার মতো সিদ্ধান্ত নেবেন তিনি। যদিও এখন সুমনার একমাত্র উদ্দেশ্য নিজেকে সুস্থ করে তোলা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe