...
...
Next Story

Suniel Shetty: সুনীল শেট্টির নাতনির মুখে শুধুই মোদির নাম, প্রধানমন্ত্রীর ছবিতে রোজ দেয় লাড্ডু!

Suniel Shetty: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েলকাম টু দ্যা জঙ্গল, যেখানে অভিনয় করেছেন সুনীল শেট্টি। তবে কাজের পাশাপাশি নিজের নাতনিকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন তিনি। নাতনির বেড়ে ওঠা দেখতে বেশিরভাগ সময় ইভারার সঙ্গেই থাকতে ভালোবাসেন সুনীল।

Published on: Jun 27, 2026, 14:01:58 IST
Advertisement

Suniel Shetty: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’, যেখানে অভিনয় করেছেন সুনীল শেট্টি। তবে কাজের পাশাপাশি নিজের নাতনিকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন তিনি। নাতনির বেড়ে ওঠা দেখতে বেশিরভাগ সময় ইভারার সঙ্গেই থাকতে ভালোবাসেন সুনীল। সম্প্রতি টাইমস নাউ- কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ইভারা প্রতিদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে লাড্ডু অর্পণ করে।

সুনীল শেট্টির নাতনির মুখে শুধুই মোদির নাম
সুনীল শেট্টির নাতনির মুখে শুধুই মোদির নাম

সুনীল বলেন, ‘একবার বিমানবন্দরে তার নাতনিন ন্যানি প্রথম তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন, তখন থেকেই সে প্রধানমন্ত্রীর প্রতি মুগ্ধ। তবে শুধুমাত্র নাতনি নয়, সুনীল নিজেও প্রধানমন্ত্রীর প্রতি যে ভীষণ মুগ্ধ তা তিনি বারবার আগেও বলেছেন। কোনও রাজনৈতিক দলের নেতা হিসাবে নয়, একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নরেন্দ্র মোদিকে সম্মান করেন। দেশের পাশাপাশি সেই মানুষটিকেও তিনি সমানভাবে সম্মান করেন।’

আরও পড়ুন: শুটিং ফ্লোরে আহত সোমা! কেমন আছেন ‘অন্নপূর্ণা’? কী হয়েছে অভিনেত্রীর?

সুনীল আরও বলেন, ‘আমার নাতনির বয়স এখন ১৫ মাস। ও প্রতিদিন সাই বাবার একটি ছবি দেখে, তার সঙ্গে দেখে মোদিজীর একটি ছবি। বাড়ির গণপতি মূর্তি থেকে লাড্ডু এনে প্রতিদিন প্রধানমন্ত্রীর ছবিতে অর্পণ করে ও। আমরা কিন্তু কেউ এটা ওকে করতে বলিনি, ওর বাবা-মাও বলেনি। ওর মধ্যে কিছু একটা আছে যার জন্য নিজে থেকেই এই কাজটা করে।’

আরও পড়ুন: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?

সুনীলের কাজ সম্পর্কে

সুনীলকে সর্বশেষ ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। আহমেদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, রাজপাল যাদব, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি এবং জ্যাকলিন ফার্নান্দেজ সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe