...
...
Next Story

তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার দেওয়া হবে জেনেও তা প্রত্যাখ্যান সুনীলের! 'আহান, আথিয়ার উপর…', যা বললেন নায়ক

এমন অভিনেতাও আছেন যাঁরা মোটা অঙ্কের টাকা পাওয়ার পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। সুনীল শেট্টি তাঁদের মধ্যে অন্যতম। সুনীল শেট্টি সম্প্রতি জানিয়েছেন যে কীভাবে তিনি ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপন তিনি করতে রাজি হননি।

Published on: Jan 24, 2026, 14:15:23 IST
Advertisement

অনেক বলিউড সেলিব্রিটি তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে থাকেন। তবে, এমন অভিনেতাও আছেন যাঁরা মোটা অঙ্কের টাকা পাওয়ার পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। সুনীল শেট্টি তাঁদের মধ্যে অন্যতম। সুনীল শেট্টি সম্প্রতি জানিয়েছেন যে কীভাবে তিনি ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপন তিনি করতে রাজি হননি।

তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার দেওয়া হবে জেনেও তা প্রত্যাখ্যান সুনীলের!
তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার দেওয়া হবে জেনেও তা প্রত্যাখ্যান সুনীলের!

আরও পড়ুন: 'লাফটার শেফস'-এ দ্বিতীয় সন্তানের মুখ সামনে আনবেন ভারতী? শোয়ের নতুন প্রোমো ঘিরে শুরু ব্যাপক চর্চা

পিপিং মুন পডকাস্টে সুনীল বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেট্টিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের উপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাঁদের বলেছিলাম যে, 'আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।' এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।'

প্রসঙ্গত, অজয় দেবগণ একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছিলেন, তখন তাদের ব্যাপকভাবে তাঁকে ট্রোল হতে হয়েছিল। এমনকী শাহরুখ খানও পানমশলার বিজ্ঞাপন দিয়ে আইনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

কাজের সূত্রে, সুনীলের আসন্ন ছবিগুলির কথা বলতে গেলে, তাকে পরবর্তীতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত, রবীণা ট্যান্ডন এবং দিশা পাটানি। তাঁকে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ তেও দেখা যাবে।

উল্লেখ্য, সুনীলের পাশাপাশি এবার তাঁর ছেলে আহানও বিনোদন জগতে পা রেখেছেন। তিনি 'বর্ডার ২'-এর হাত ধরে ডেবিউ সেরেছেন। তবে এই ছবির গান মুক্তির পর বরুণ ধাওয়ানকে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়েছিল। সেই প্রসঙ্গেও সম্প্রতি সুনীল ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন বরুণের হয়ে।

সুনীলকে বলতে শোনা গিয়েছিল, 'কেউ কি এখনও 'বর্ডার ২' দেখেছেন? কেউ এখনও ছবিটি দেখেননি। আমরা কেবল কয়েকটি ঝলক দেখেছি। বরুণ ধাওয়ান ছবিতে দুর্দান্ত কাজ করবেন। তিনি খুব ভালো অভিনেতা। বরুণ নিজের চরিত্রে অভিনয় করছেন না। তিনি একজন অফিসারের চরিত্রে অভিনয় করছেন যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। কিছু বলার আগে আমাদের একটু ভাবা উচিত। আজকাল কাউকে অপমান করা খুব সহজ।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe