...
...
Next Story

Sunil Grover: গঙ্গার ঘাটে শুয়ে সাদামাটা পোশাকে, সুনীল গ্রোভারকে দেখে অবাক সকলে

Sunil Grover: একজন দুর্দান্ত অভিনেতা এবং কৌতুক শিল্পী হিসেবে পরিচিত সুনীল গ্রোভার। তবে তিনি মিমিক্রি করে যতটা মানুষের মন জয় করেছেন তার থেকেও বেশি মন জয় করেছেন নিজের সরল জীবন যাপনের জন্য।

Published on: Jun 19, 2026, 17:54:45 IST
Advertisement

Sunil Grover: একজন দুর্দান্ত অভিনেতা এবং কৌতুক শিল্পী হিসেবে পরিচিত সুনীল গ্রোভার। তবে তিনি মিমিক্রি করে যতটা মানুষের মন জয় করেছেন তার থেকেও বেশি মন জয় করেছেন নিজের সরল জীবন যাপনের জন্য। খুব সম্প্রতি গঙ্গার ঘাটে সুনীলকে সাদামাটা পোশাকে শুয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য ভীষণভাবে মন ছুয়ে দিয়েছে সকলের।

গঙ্গার ঘাটে শুয়ে সাদামাটা পোশাকে
গঙ্গার ঘাটে শুয়ে সাদামাটা পোশাকে

গঙ্গার ঘাটে একা শুয়ে সুনীল

শুক্রবার ইনস্টাগ্রামে সুনীল একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অন্যান্যদের সঙ্গে গঙ্গার ঘাটে খোলা আকাশের তলায় শুয়ে রয়েছেন তিনি। খুব সাদামাটা পোশাকে দেখা যাচ্ছে অভিনেতাকে। তবে ভিডিও দেখে আন্দাজ করা যাচ্ছে যে তাঁর যে ভিডিও করা হচ্ছে সেটি তিনি বুঝতে পারেননি। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘তারে জমিন পর’।

আরও পড়ুন: টলিউডের আচ্ছে দিন আসছে, কমিটি চালাতে কাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী?

যদিও জায়গাটি ঠিক কোথায় সেটা উল্লেখ করেননি অভিনেতা তবে ভিডিওটি দেখে মোটামুটি জায়গাটি ঋষিকেশের, এমনটাই আন্দাজ করেছেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ২১ ঘন্টার মধ্যে ৪৭ লক্ষ ভিউ পেয়েছে। সুনীলের সাধারণ জীবন যাপনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

আরও পড়ুন: চোখে-মুখে বার্ধক্যর ছাপ, তাকিয়ে আছেন দৃঢ় চিত্তে, চিনতে পারছেন অভিনেত্রীকে?

সুনীল গ্রোভারের সাম্প্রতিক ও আসন্ন কাজ

সুনীলকে শেষবার নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে দেখা গিয়েছিল। এই কমেডি শো-তে আরও ছিলেন কপিল শর্মা, কিকু শারদা এবং ক্রুশা অভিষেক, এবং অর্চনা পুরণ সিং ও নভজ্যোত সিং সিধু স্থায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সুনীলকে আগামী দিনে দেখা যাবে ‘ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে। অরুণাভ কুমার ও দীপক কুমার মিশ্র পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর ও শোভা কাপুর। এতে আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, তামান্না ভাটিয়া, অনুপ সোনি, দুর্গেশ কুমার এবং শ্বেতা তিওয়ারি। ছবিটি আগামী ২৮শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এটি শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks