...
...
Next Story

'আমাদের কেউ আলাদা করতে পারবে না', গোবিন্দাকে নিয়ে ফের ঘর বাঁধার স্বপ্ন সুনিতার

কেরিয়ারের একেবারে প্রথম দিকে সুনিতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। যদিও সেই বিয়ে তিনি প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। পরে অবশ্য জানাজানি হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে এত বছর পর গোবিন্দার সেই ব্যক্তিগত জীবন আবার উঠে এসেছে খবরের শিরোনামে।

Published on: Nov 9, 2026, 16:03:46 IST
Advertisement

কেরিয়ারের একেবারে প্রথম দিকে সুনিতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। যদিও সেই বিয়ে তিনি প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। পরে অবশ্য জানাজানি হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে এত বছর পর গোবিন্দার সেই ব্যক্তিগত জীবন আবার উঠে এসেছে খবরের শিরোনামে।

গোবিন্দাকে নিয়ে ফের ঘর বাঁধার স্বপ্ন সুনিতার
গোবিন্দাকে নিয়ে ফের ঘর বাঁধার স্বপ্ন সুনিতার

কিছুদিন আগে সুনিতা দাবি করেন, গোবিন্দা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এরপরেই এই সম্পর্কে নাম জড়িয়ে পড়ে কোমল রানী স্বর্ণকার নামের এক অভিনেত্রীর। প্রথমে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সুনিতা। তবে এবার এতদিন পর গোবিন্দাকে নিয়ে পজিটিভ কথা বলতে দেখা গেল সুনিতাকে।

আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

পিংকভিলার সঙ্গে এক কথোপকথনে সুনিতা বলেন, ‘আগে গোবিন্দা আমায় অনেক সোনা কিনে দিত। আমাকে অনেক উপহার দিত। ওর কাছ থেকে টাকা নিয়েই আমরা দিওয়ালির কেনাকাটা করতাম। কখনো কখনো ও আমাকে আর টিনাকে গয়না কিনতেও নিয়ে যেত। আশা করি সেই দিন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আমরা আবার একসঙ্গে গয়না কিনতে যাব।’

আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

সুনিতা বলেন, ‘অবশ্যই আবার আমরা একসাথে থাকব। আমরা ৪০ বছর ধরে একসঙ্গে রয়েছি। কেন এই সম্পর্ক ভেঙে যাবে? আমি এখন কাজ করছি। আমার পুরো মনোযোগ কাজের উপর। কিন্তু এই জীবনে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর ছাড়া আমি আর কারো কাছে কিছু চাই না। যেটা আমার সঙ্গে হবে সেটা নিশ্চয়ই ঈশ্বর ঠিক বুঝবেন বলেই হবে।’

সুনিতা আহুজার বলিউড অভিষেক সম্পর্কে

সাজিদ খানের আসন্ন ছবিতে নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক করতে চলেছেন সুনিতা। একতা কাপুর প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন নিতাংশী গোয়েল এবং এটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks