অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা প্রায়ই তাঁর মন্তব্যের জন্য চর্চায় থাকেন। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি ব্যক্তিগত জীবনের ঝলক, মন্দির ভ্রমণ এবং আধ্যাত্মিক যাত্রার আলোচনাও শেয়ার করেন। অভিষেক ব্যাসের ইউটিউব চ্যানেলে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে সুনীতা বলেছেন যে, স্বামী হিসেবে গোবিন্দা ভালো উদাহরণ নন এবং এত কিছু অর্জন করার পরেও তিনি জীবন যাপন করেননি।

আড্ডা চলাকালীন, সুনীতা গোবিন্দা সম্পর্কে নানা কথা বলেছেন। তিনি বলেছেন, ‘ও একজন ভালো ছেলে, চমৎকার ভাই, কিন্তু স্বামী নয়। স্বামী হিসেবে আমার যা প্রয়োজন... যেমন, আমার পার্টি করা, বাইরে খেতে যাওয়া, ছুটিতে বেড়াতে যাওয়ার মতো ছোটখাটো শখ আছে... কিন্তু ওঁর জীবনটা উৎসর্গ করা ওঁর পরিবারের সেবা করার জন্য। ওঁর বয়স ৬০ বছর, অথচ ও নিজের জন্য বাঁচেনি। ও আমাকে দুঃখ দেয়।’
আরও পড়ুন: তৃণমূলের হয়ে প্রচারে পরমব্রত, রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু নায়কের! কোন বিশেষ বার্তা দিলেন?
তিনি আরও বলেন, 'আপনি তো এত বড় সুপারস্টার, জীবনে দেখেছেন নাকি? আমি কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, আর এখন এসব ভাবাটাও একটা অপরাধ।'
{{/usCountry}}তিনি আরও বলেন, 'আপনি তো এত বড় সুপারস্টার, জীবনে দেখেছেন নাকি? আমি কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, আর এখন এসব ভাবাটাও একটা অপরাধ।'
{{/usCountry}}আরও পড়ুন: 'বছরের পর বছর ভান করা সম্ভব নয়…', সাফল্যের শিখরে থেকেও অরিজিতের সাধারণ জীবনযাপন প্রসঙ্গে কৌশিকী
গোবিন্দা ও সুনীতার সম্পর্ক
১৯৯০-এর দশকে গোবিন্দা ঘরে ঘরে পরিচিত নাম হওয়ার অনেক আগেই তাঁর ও সুনিতা আহুজার সম্পর্ক শুরু হয়েছিল। সুনীতার সঙ্গে ১৯৮৭ সালের মার্চ মাসে নিভৃতে বিয়ে হয়েছিল। গোবিন্দা সেই সময় চলচ্চিত্রে জগতে পা রাখেন।
বেশ কয়েক বছর ধরে তাঁরা তাঁদের বিয়ে গোপন রেখেছিলেন এবং মেয়ের জন্মের পরেই তা প্রকাশ করেন। তাঁরা দুই সন্তানের বাবা-মা—মেয়ে টিনা আহুজা, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত, এবং ছেলে যশবর্ধন আহুজা, বর্তমানে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।