সানি দেওলের ছবির নাম বদলে হল 'বাটওয়ারা ১৯৪৭'! কবে মুক্তি পাবে আমির প্রযোজিত এই সিনেমা?
অভিনেতা সানি দেওলের পরবর্তী ছবির নাম আনুষ্ঠানিক ভাবে পরিবর্তন করা হয়েছে। কয়েকমাস ধরে চলা জল্পনা-কল্পনার পর, অভিনেতা মঙ্গলবার ইনস্টাগ্রামে এই ঘোষণাটি করেন। কবে মুক্তি পাবে এই ছবি?
অভিনেতা সানি দেওলের পরবর্তী ছবির নাম আনুষ্ঠানিক ভাবে পরিবর্তন করা হয়েছে। কয়েকমাস ধরে চলা জল্পনা-কল্পনার পর, অভিনেতা মঙ্গলবার ইনস্টাগ্রামে এই ঘোষণাটি করেন। তিনি একটি মোশন পোস্টার শেয়ার করেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে তাঁর যে ছবি আসছে তার নাম আগের 'লাহোর ১৯৪৭' থাকলেও তা পরিবর্তন করে 'বাটওয়ারা ১৯৪৭' রাখা হয়েছে।
সানি দেওলের ছবির নাম বদলে হল 'বাটওয়ারা ১৯৪৭'! কবে মুক্তি পাবে? জেনে নিন দিণক্ষণ
মোশন পোস্টারটির সঙ্গে দেওয়া ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ঘৃণা ও ভয়ের সময়ে তিনি সাহসকে বেছে নিয়েছিলেন। ২০২৬ সালের ১৪ অগস্ট থেকে প্রেক্ষাগৃহে দেখুন ‘বাটওয়ারা ১৯৪৭’।’ সানির পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল এবং সানির ছেলে করণ দেওল। ‘বাটওয়ারা ১৯৪৭’ প্রযোজনা করেছেন আমির খান ।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, ছবির নাম পরিবর্তন করা হয়েছিল কারণ আমির এর নাম ‘লাহোর ১৯৪৭’ রাখতে চাননি। কিন্তু ‘বাটওয়ারা’ শিরোনামটির স্বত্ব ছিল প্রয়াত প্রযোজক সেলিম আখতারের কাছে। জানা যায়, আমির সেলিমের পরিবারের সঙ্গে দেখা করে শিরোনামটি ছেড়ে দিতে তাঁদের রাজি করান এবং এভাবেই বিষয়টি সম্পন্ন হয়।
‘বাটওয়ারা ১৯৪৭’-এর আগে সানিকে আরও একটি দেশাত্মবোধক আবহের ছবি ‘বর্ডার ২’-এ দেখা গিয়েছিল। ১৯৯৭ সালের মূল ছবিটির সিক্যুয়েল হিসেবে, এই বছরের শুরুতে ছবিটি বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা দিয়ে শুরু করে এবং প্রেক্ষাগৃহে সব মিলিয়ে বেশ ভালো আয় করে। আর এবার আসছে ‘বাটওয়ারা ১৯৪৭’। এই ছবির মাধ্যমে প্রীতি জিন্টা অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন এবং ছবির শিরোনামের সঙ্গে মোশন পোস্টারটি নিশ্চিত করেছে যে এর গল্পটি হবে অখন্ড ভারত বিভাজন নিয়ে।
Home/Entertainment/সানি দেওলের ছবির নাম বদলে হল 'বাটওয়ারা ১৯৪৭'! কবে মুক্তি পাবে আমির প্রযোজিত এই সিনেমা?