...
...
Next Story

Sushmita Dey: 'তোমার দিকে তাকালেই সব ঠিক...', 'প্রিয়'কে জন্মদিনে একরাশ ভালোবাসা সুস্মিতার

Sushmita Dey: ১৫ মে হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে কুহেলি, যার হাত ধরে প্রথম ডিজিটাল প্লাটফর্মে পদার্পণ করলেন সুস্মিতা দে। খুব স্বাভাবিকভাবেই এই দিনটি অভিনেত্রীর কাছে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।

Published on: May 15, 2026, 18:53:36 IST
Advertisement

Sushmita Dey: ১৫ মে হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে ‘কুহেলি’, যার হাত ধরে প্রথম ডিজিটাল প্লাটফর্মে পদার্পণ করলেন সুস্মিতা দে। খুব স্বাভাবিকভাবেই এই দিনটি অভিনেত্রীর কাছে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। তবে এই দিনটি শুধুমাত্র ‘কুহেলি’ মুক্তির জন্য স্পেশাল হয়ে থাকবে তা নয়, এই দিনেই সুস্মিতার পরিবার পেয়েছিল মাফিনকে।

'প্রিয়'কে জন্মদিনে একরাশ ভালোবাসা সুস্মিতার
'প্রিয়'কে জন্মদিনে একরাশ ভালোবাসা সুস্মিতার

মাফিন, সুস্মিতার পোষ্য, যাকে অভিনেত্রী নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। সেই মাফিনের চার বছর সম্পূর্ণ হয়েছে আজ। মাফিনের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করে তাই সুস্মিতা লেখেন, ‘আমার ছোট্ট বাচ্চার আজ চার বছর সম্পূর্ণ হল। মাফিন, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ।’

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

‘সারাদিন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই ব্যস্ত থাকুক না কেন, তোমাকে দেখলে সবকিছু ঠিক হয়ে যায়। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার প্রিয় সোনা মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা।’ যোগ করেন সুস্মিতা।

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

সুস্মিতা মূলত ছোট পর্দার অভিনেত্রী। ‘অপরাজিতা অপু’, ‘কথা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘কথা’ ধারাবাহিকের হাত ধরেই সাহেব ভট্টাচার্যের সঙ্গে বন্ধুত্ব, তারপর প্রেম। বাংলা ধারাবাহিকের দুনিয়ার সব থেকে চর্চিত এবং জনপ্রিয় জুটি সাহেব-সুস্মিতার জুটি বলেই মনে করা হয়।

অন্যদিকে সাহেব এই মুহূর্তে অভিনয় করছেন ‘গঙ্গা’ ধারাবাহিকে। সাহেবের বিপরীতে হিয়ার অভিনয়ও বেশ পছন্দ করছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks