...
...
Next Story

Sushmita Dey: ফের ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা, বিপরীতে অভিনয় করবেন কে?

Sushmita Dey: ছোট পর্দায় একাধিক সিরিয়ালে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সুস্মিতা দে। কিন্তু ‘কথা’ ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধার পর এই জুটিকে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা

Published on: Jun 25, 2026, 22:30:11 IST
Advertisement

Sushmita Dey: ছোট পর্দায় একাধিক সিরিয়ালে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সুস্মিতা দে। কিন্তু ‘কথা’ ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধার পর এই জুটিকে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা, কিন্তু ‘গঙ্গা’ ধারাবাহিকে সাহেবের কামব্যাক করার পর দর্শকরা নিশ্চিত হন যে আপাতত সাহেব-সুস্মিতার জুটি ভেঙ্গেছে।

ফের ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা
ফের ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা

এরপর গুঞ্জন শোনা যায়, আদৃত রায়ের ‘কুমকুম’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সুস্মিতা কিন্তু সেটাও যে গুঞ্জন বোঝা যায় ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর। কিন্তু এবার জানা গিয়েছে, চক্রবর্তী স্নেহাশীষ চক্রবর্তী প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হওয়া ধারাবাহিকের হাত ধরেই কাম ব্যাক করতে চলেছেন সুস্মিতা।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব! কবে আসছে নতুন ছবি?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি লুকসেট হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালেই নাকি ধারাবাহিকের প্রমোর শুটিং হয়েছে। কিন্তু সুস্মিতার বিপরীতে এই ধারাবাহিক অভিনয় করছেন কে? যতটুকু জানা গিয়েছে, সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়ক।

নতুন এই নায়কের নাম সৌম্য। এর আগে সৌম্য কোনও ধারাবাহিকে অভিনয় করেননি। তাই সুস্মিতা এবং সৌম্যর জুটি যে একেবারে নতুন একটি জুটি হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রমো শুট হয়ে গিয়েছে তার মানে, আর কিছুদিনের মধ্যে ধারাবাহিকের প্রথম ঝলক দর্শকদের উপহার দেবেন পরিচালক।

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, মহিলা কেন্দ্রিক গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের সুস্মিতা এবং সৌম্য ছাড়া অভিনয় করবেন মৌসুমী সাহা, মৈত্রেয়ী মিত্র সহ আরও অনেকেই।

প্রসঙ্গত, খুব সম্প্রতি ‘কুহেলি’ ওয়েব সিরিজের হাত ধরে ডিজিটাল প্লাটফর্মে পদার্পণ করেছেন সুস্মিতা। সিরিজে সুস্মিতার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তবে সুস্মিতাকে আবার ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন দর্শকরা, অবশেষে অবসান হতে চলেছে সেই অপেক্ষার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks