রোম্যান্সে বুঁদ সাহেব-সুস্মিতা, ‘মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য’, ছবি দেখেই কমেন্ট নেটিজেনের

সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র জুটি টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। আর এবার একেবারে মাখো মাখো রোম্যান্সে ধরা দিল তারকা জুটি। ‘মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য’, ছবি দেখেই কমেন্ট নেটিজেনের। 

Published on: Jun 12, 2026, 18:56:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র জুটি টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। মেগায় অনস্ক্রিন রোম্যান্স গল্প থেকে প্রেমের গুঞ্জন, সবটা নিয়ে তাঁরা থাকেন চর্চায়। তাঁদের একসঙ্গে দেখতে ভালোবাসেন দর্শকরাও। তাই 'কথা' শেষ হওয়ার পরও সাহেব-সুস্মিতাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। আর এবার একেবারে মাখো মাখো রোম্যান্সে ধরা দিল তারকা জুটি।

রোম্যান্সে বুঁদ সাহেব-সুস্মিতা, ‘মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য’, ছবি দেখেই কমেন্ট নেটিজেনের
রোম্যান্সে বুঁদ সাহেব-সুস্মিতা, ‘মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য’, ছবি দেখেই কমেন্ট নেটিজেনের

শুক্রবার এক জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শ্বেতা দেবনাথ সাহেব-সুস্মিতার এই ভালোবাসা মাখা ছবি ভাগ করে নেন। সেখানে লাল সিল্কের শাড়ি, সোনালি জড়ির কাজ করা সাদা ব্লাউজ, কানে ঝুমকো, গলা ভরা হার, হাতে বালা ও ছোট্ট টিপে, কাজল টানা চোখে খোলা চুলে ধরা দেন সুস্মিতা।অন্যদিকে, সাহেবের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি ও লাল ধুতি। সব মিলিয়ে দারুণ দেখাচ্ছিল দু'জনকে। ছবিতে ভালোবাসায় বুঁদ হয়ে ধরা দেন দু'জন। কখনও সুস্মিতার আঁচলের খুঁট ধরে ধরা দেন সাহেব। কখনও বা সুস্মিতার চোখে চোখ রাখেন মুগ্ধ দৃষ্টিতে। ফ্রেম জুড়ে শুধুই রোম্যান্স।

ছবিগুলি পোস্ট করে শ্বেতা লেখেন, ‘ইশক’। এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই সাহেব-সুস্মিতা ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘কোথায় লুকিয়ে রেখেছিলেন ছবিগুলো।’ একজন নেটিজেন আবার সাহেব-সুস্মিতা মিস্টার ও মিসেস বলে সম্বোধন করে লেখেন, ‘দ্য কিং অফ রোম্যান্স মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্য।’ আর একজন লেখেন, 'মারাত্মক ছবিগুলো।' আর এক অনুরাগী লেখেন, ‘রাজকীয় জুটি।’

প্রসঙ্গত, সাহেব বা সুস্মিতা কেউই তাঁদের প্রেমচর্চা নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে তাঁরা নানা পোস্ট নানা ইভেন্টে তাঁদের একসঙ্গে যাওয়া সবটা নিয়েই তাঁদের ভক্ত অনুমান করেন যে তাঁরা সম্পর্কে আছেন। শুধু তাই নয় সাহেবের পরিবারের সঙ্গেও সুস্মিতাকে অনেকবার দেখা গিয়েছে।

'কথা' হাত ধরেই ধারাবাহিকের সাহেব-সুস্মিতা জুটি পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। তাঁদের জুটি দর্শকদের এতটা পছন্দ হয়েছিল যে, তাঁরা রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। এখন গুঞ্জন তাঁরা নাকি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

তবে একসময় সুস্মিতা তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।

বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।

তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে।