কুমকুমে আদৃতের নায়িকা হননি, স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরছেন ‘কথা’ সুস্মিতা? জোর গুঞ্জন টেলিপাড়ায়
অভিনেত্রী সুস্মিতা দে খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরতে পারেন বলে টলিপাড়ায় তুমুল আলোচনা চলছে। ‘পরশুরাম’, ‘প্রফসের বিদ্যা ব্যানার্জি’ প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর আগামী এক নতুন মেগা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সুস্মিতাকে।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টি অভিনেত্রী হলেন সুস্মিতা দে । ‘বউমা একঘর’, ‘পঞ্চমী’র পর সাহেব ভট্টাচার্যের সাথে জুটি বেঁধে ‘কথা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। ‘কথা’ শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার ছোট পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় অভিনেত্রীকে। এর আগে অভিনেতা আদৃত রায়ের ‘কুমকুম’ নায়িকা হিসাবে সুস্মিতা ফিরছেন বলে জোর গুঞ্জন রটেছিল, কিন্তু আদৃতের নতুন সিরিয়াল শুরু হলেও সেখানে সুস্মিতাকে দেখা যায়নি।

এবার শোনা যাচ্ছে একটি নামী বিনোদন চ্যানেলে এক নতুন মেগা ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। টেলিপাড়ার অন্দরমহলের খবর, টলিউডের অন্যতম সফল প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের অধীনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর সেই নতুন প্রজেক্টেরই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য কথাবার্তা অনেক দূর এগিয়েছে সুস্মিতার। তবে চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। তাই বিষয়টি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।
বিপরীতে কে? সাহেব-সুস্মিতা জুটির ভবিষ্যৎ কী?
রিপোর্ট অনুযায়ী, এই নতুন ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে অপেক্ষাকৃত কোনও নতুন মুখকে কাস্ট করার পরিকল্পনা চলছে। যেমনটা বেশিরভাগ ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তীর মেগায় ঘটে থাকে। নতুন নায়কদের সুযোগ দিতে প্রযোজকের জুরি মেলা ভার। গীতা এলএলবি-সহ সা
প্রসঙ্গত, ‘কথা’ ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই সাহেব এবং সুস্মিতার ব্যক্তিগত জীবনের বিশেষ রসায়ন ও সম্পর্কের শুরু হয়েছিল বলে টলিপাড়ায় জোর চর্চা রয়েছে। সাহেব ভট্টাচার্য বর্তমানে জি বাংলার ‘গঙ্গা’ ধারাবাহিকে হিয়া মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন। সাহেব-সুস্মিতার অনুরাগীরা সামাজিক মাধ্যমে নিয়মিত এই জুটিকে আবারও একসঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করলেও, আপাতত নতুন ধারাবাহিকে সুস্মিতা একা বা নতুন কারুর সাথে জুটি বেঁধেই স্ক্রিন শেয়ার করতে চলেছেন।
৩. টলিপাড়ায় মেগা সিরিয়ালের রদবদল
বর্তমানে বাংলা বিনোদন দুনিয়ায় টিআরপি (TRP)-র লড়াই বেশ কঠিন হয়ে পড়েছে। বেঙ্গল টপার ধারাবাহিকের রেটিং এখন ৫.৫-এ নেমে এসেছে। এই পরিস্থিতিতে দুই প্রথম সারির বিনোদন চ্যানেল মিলিয়ে প্রায় পাঁচটি নতুন ধারাবাহিক আসার তোড়জোড় চলছে। সেই নতুন মেগাদের ভিড়েই স্নেহাশিস চক্রবর্তীর এই প্রজেক্ট এবং সুস্মিতার প্রত্যাবর্তন দর্শকদের ড্রয়িংরুমের সমীকরণ কতটা বদলে দেয়, সেটাই এখন দেখার।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


