...
...
Next Story

তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

কোনও বাংলা ধারাবাহিক নিয়ে যদি একের পর এক বিতর্ক তৈরি হয় তাহলে সেটি হল ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিক শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই দিতিপ্রিয়া এবং জীতুর মধ্যে সমস্যা হওয়ায় প্রধান নায়িকা সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। পরবর্তীকালে অপর্না চরিত্রে যোগ দেন শিরিন।

Published on: Mar 2, 2026, 18:17:21 IST
Advertisement

কোনও বাংলা ধারাবাহিক নিয়ে যদি একের পর এক বিতর্ক তৈরি হয় তাহলে সেটি হল ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিক শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই দিতিপ্রিয়া এবং জীতুর মধ্যে সমস্যা হওয়ায় প্রধান নায়িকা সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। পরবর্তীকালে ‘অপর্না’ চরিত্রে যোগ দেন শিরিন।

তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ?
তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ?

বেশ কিছুদিন চলার পর আবার আচমকা ধারাবাহিক থেকে উধাও হয়ে যান মীরা অর্থাৎ তন্বী লাহা রায়। এই ধারাবাহিককে তিনি ধূসর চরিত্রে অভিনয় করছিলেন। ধারাবাহিকে মীরা চরিত্রের আরও অনেক কিছু দেওয়ার ছিল বলে মত দর্শকদের, কিন্তু কোনও কারণ ছাড়াই ধারাবাহিক থেকে বাদ পড়ে যান অভিনেত্রী।

আরও পড়ুন: 'লেজেন্ড বোধহয় এমনই হন...', মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি

আরও একটি ধূসর চরিত্র চরিত্র ছিল, যেটি হল ‘মেঘরাজ’। এই চরিত্রে অভিনয় করছিলেন সুতীর্থ সাহা। গত এক মাস ধরে ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে না এই অভিনেতাকে। খুব স্বাভাবিক ভাবেই তাই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, এবার কি মেঘরাজ চরিত্রকেও সরিয়ে দেওয়া হলে ধারাবাহিক থেকে?

এই প্রসঙ্গে আনন্দবাজার সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘মেঘরাজ চরিত্রটি গত একমাস ধরে ট্র্যাকে নেই। আমাকে প্রযোজনা সংস্থার তরফ থেকে অথবা চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তাই এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না আমি।’

আরও পড়ুন: 'ও খুব সিরিয়াস মেয়ে... ', কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী

ধারাবাহিকের চরিত্র কমে যাওয়ার পাশাপাশি ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়েও কথা বলেন অভিনেতা। তাঁর দাবি, এখন অনেক কম সময়ে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। ৬ মাস বা এক বছরের মধ্যে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার এখন খুব সাধারণ। তাই সিরিয়াল বন্ধের খবর ছড়িয়ে পড়লেই সেটা নিয়ে আলোচনাও হচ্ছে বেশি।

প্রসঙ্গত, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাইয়ের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন অনিরুদ্ধ গুপ্ত, পরবর্তী সময়ে এই চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুতীর্থকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks