...
...
Next Story

উত্তমকুমারের জন্মশতবর্ষে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, প্রসেনজিৎকে পাঠালেন চিঠি

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে ততদিন একজনই মহানায়ক থাকবেন আর তিনি হলেন উত্তম কুমার। শুধু ১০০ বছর নয়, ১০০০ বছর পরেও উত্তম কুমার এবং বাংলা ইন্ডাস্ট্রিজ একে অপরের সমার্থক হয়ে থাকবে।

Published on: Jul 13, 2026, 22:10:03 IST
Advertisement

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে ততদিন একজনই মহানায়ক থাকবেন আর তিনি হলেন উত্তম কুমার। শুধু ১০০ বছর নয়, ১০০০ বছর পরেও উত্তম কুমার এবং বাংলা ইন্ডাস্ট্রিজ একে অপরের সমার্থক হয়ে থাকবে। চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ আর সেই উপলক্ষে একটি বিশেষ পদক্ষেপ করবে রাজ্য সরকার। এই বিষয় নিয়েই সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পাঠালেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তমকুমারের জন্মশতবর্ষে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
উত্তমকুমারের জন্মশতবর্ষে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কিছুদিন আগেই নবান্নে বৈঠক করেন প্রসেনজিৎ এবং শুভেন্দু অধিকারী। প্রথমে ব্যাপারটা রাজনৈতিক বলে মনে হলেও পরে বোঝা যায় যে মহানায়কের জন্ম শতবর্ষ উপলক্ষেই একটি বিশেষ পরিকল্পনার আলোচনা করতে নবান্নে বৈঠক করেন বাংলার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী

এবার এই মর্মেই প্রসেনজিৎকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী। চিঠিতে লেখা, বাংলা সিনেমার এই গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করতে চাই। এই বছর মহানায়ক উত্তম কুমারের ১০০ তম জন্মজয়ন্তী বছর। বাংলার শিল্প জগতে তাঁর অবদান অদ্বিতীয়। তাই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই বছর আমরা সকলকে নিয়ে অত্যন্ত বৃহৎ পরিসরে মহানায়কের এই জন্মজয়ন্তী উদযাপন করব।

আরও পড়ুন: 'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের

তবে শুধুমাত্র উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইন্ডাস্ট্রি তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে তা কিন্তু নয়, কিছুদিন আগেই সিনেমা জগতের প্রত্যেক প্রবীণ শিল্পীদের সংবর্ধনা জানায় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এই অনুষ্ঠানে মিতা চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks