...
...
Next Story

‘কোনও এক জন্মে হয়ত দেখা হয়েছিল আমাদের’, সৌরভের জন্মদিনে খোলা চিঠি শুভস্মিতার

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরেই একে অপরকে প্রথম দেখেছিলেন সৌরভ এবং শুভস্মিতা। ধারাবাহিকে কাজ করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা।

Published on: Oct 11, 2026, 15:00:23 IST
Advertisement

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরেই একে অপরকে প্রথম দেখেছিলেন সৌরভ এবং শুভস্মিতা। ধারাবাহিকে কাজ করতে করতেই একে অপরের সঙ্গে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা। কিছু মাস আগেই বাগদান পর্ব সেরেছেন এই তারকা জুটি, খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন তাঁরা। গতকাল ছিল সৌরভের মায়ের জন্মদিন। শাশুড়ি মায়ের ছোটবেলার বন্ধুদের নিয়ে এসে একটি বড় সারপ্রাইজ দিয়েছিলেন শুভস্মিতা।

সৌরভের জন্মদিনে খোলা চিঠি শুভস্মিতার
সৌরভের জন্মদিনে খোলা চিঠি শুভস্মিতার

শাশুড়ি মায়ের জন্মদিনের পরেই শুভস্মিতা সৌরভের জন্মদিন পালন করলেন ধুমধাম করে। বাড়িতে কেক কেটে প্রিয় মানুষটির জন্মদিন উদযাপন করলেন তিনি। এই বিশেষ দিনে স্বামীর সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরেছিলেন শুভস্মিতা, কালো রঙে সাজিয়েছিলেন বার্থডে বয়ের জন্মদিনের থিম।

আরও পড়ুন: মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

তবে শুধু জন্মদিনের ছবি নয়, আজ পর্যন্ত ভালবাসার মানুষটির সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। ছবিগুলির মধ্যে যেমন রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের শুটিং ফ্লোরের ছবি, তেমন রয়েছে একসঙ্গে কাটানো দুর্গাপুজোর ছবিও। ছবিগুলি পোস্ট করে মনের মানুষকে খোলা চিঠি লেখেন শুভস্মিতা।

অভিনেত্রী লেখেন, ‘আমার এখনো মনে আছে তোমাকে প্রথমবার যেদিন দেখেছিলাম সেই দিনটির কথা। আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে। নিজেকে সামলানোর আগেই আমার মনে ভালোবাসার নিয়ে এসেছিলে তুমি। ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু যখন তুমি আমার হাতটা ধরলে তখন আমার মন বলে উঠলো এটাই সেই মুহূর্ত।’

ভালোবাসার মুহূর্তের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘মাঝেমধ্যেই আমার মনে হয় আমাদের হয়তো আগে দেখা হয়েছিল কোনও এক জীবনে, যেটা আমাদের দুজনের কেউই মনে করতে পারে না! আমি এমন একজনকে খুঁজে পেয়েছিলাম যার সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাল হয়ে যায়। আগে জানলে আরেকটু তাড়াতাড়ি করতাম তোমার কাছে আসার জন্য। তোমার যেন সমস্ত চাওয়া পূরণ হয়, যদি কিছু না হয় সেটা আমি তোমার জন্য ভাগ্য থেকে ছিনিয়ে আনব!’

আরও পড়ুন: গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks